বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

রূপগঞ্জে আগুন: ডিএনএ টেস্টে ৪৫ মরদেহের পরিচয় শনাক্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৪৪ বার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে (সেজান জুসের কারখানা) লাগা আগুনে পুড়ে মারা যাওয়া ৪৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে। ৩টি মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ তিনটির পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।সোমবার (২ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডি ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার।

তিনি বলেন, রূপগঞ্জের আগুনে মারা যাওয়া ৪৫ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছি। এদের মধ্যে ৩০ জন নারী ও ১৫ জন পুরুষ।তিনি বলেন, আমরা ডিএনএ টেস্টের জন্য দুই ধরনের নমুনা সংগ্রহ করেছিলাম। ঘটনাস্থল থেকে যে ৪৮টি মরদেহ উদ্ধার করা হয় প্রথমে তাদের নমুনা সংগ্রহ করি। পরে ৬৯ জন স্বজনের নমুনা সংগ্রহ করা হয়। এসব নমুনা সংগ্রহ করে এই ৪৫ জনের মরদেহ আমরা শনাক্ত করতে পেরেছি। বাকি মরদেহগুলো শনাক্তকরণের প্রক্রিয়া চলমান রয়েছে।গত ৮ জুলাই রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় আগুনে পুড়ে ৫১ জনের মৃত্যু হয়। নিহত তিনজনের পরিচয় শনাক্ত হওয়ায় তখনই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। বাকি লাশগুলো শনাক্ত করার উপায় ছিল না। পরে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়। এরপর স্বজনদের কাছ থেকে ডিএনএ সংগ্রহ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories