বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

প্রেমিকার মামলায় কারাগারে পুলিশ কনস্টেবল

জেলা প্রতিনিধি, কক্সবাজার
  • আপলোডের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ১৪৩ বার

কক্সবাজারে প্রেমিকার করা মামলায় এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানো হয়েছে । অভিযুক্ত পুলিশ কনস্টেবল উখিয়া থানায় কর্মরত ছিলেন।

জানা গেছে, পুলিশ কনস্টেবলের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় উখিয়ার ওই নারীর। পরিচয় থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন সম্পর্কের এক পর্যায়ে ওই নারী তার বিরুদ্ধে শনিবার দুপুরে উখিয়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন। উখিয়া থানায় শনিবার দুপুরে ধর্ষণচেষ্টা মামলাটি করেন এক নারী।

সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ শনিবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর শনিবার রাতে তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়।

দীর্ঘদিন সম্পর্কের এক পর্যায়ে ওই নারী অভিযোগ তুলে মামলা করলে উখিয়া থানার পুলিশ মামলাটি আমলে নিয়ে পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories