রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

কঠোর বিধিনিষেধেও রাজধানীতে থেমে থেমে যানজট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ১৫১ বার

কঠোর বিধিনিষেধের সপ্তমদিনে রাজধানীতে গাড়ির চাপ বেড়েছে।  দেখা দিয়েছে যানজট। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে রাজধানীর মহাখালী, পান্থপথ ও কলেজ গেইটসহ বিভিন্ন এলাকায় যানজট চোখে পড়ে। বেড়েছে মানুষের চলাচল।

দিকে সড়কে ঢাকামুখী মানুষের চাপ আজ আরও বেড়েছে। প্রতিটি প্রবেশপথেই যানবাহন এবং মানুষের চাপ রয়েছে। সবচেয়ে বেশি চাপ রয়েছে পুরান ঢাকা বাবুবাজার ব্রিজ এলাকায়।সপ্তাহের শেষ দিনেও সকাল থেকে রাজধানীতে যানবাহন এবং মানুষের চলাচল আরো বেড়েছে। যানবাহনের চাপে রাজধানীর বেশিরভাগ সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। নগরীর লক্ষীবাজার, সদরঘাট মোড়, পুরানা পল্টন, শাহবাগ, কারন বাজার মোড়, রামপুরা রোড সহ বিভিন্ন ব্যস্ততম সড়কের ব্যক্তিগত যানবাহনের চাপ গত কয়েক দিনের তুলনায় বেশি দেখা গেছে। ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি সব সড়কে রিকশা এবং মোটরসাইকেলের দাপট রয়েছে।সকালে গাবতলী এলাকায় পুলিশের চেকপোস্টে যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই চেকপোস্টে পণ্যবাহী যানবাহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ির চাপ অন্যান্য দিনের তুলনায় আজ অনেক বেশি বলে পুলিশ কর্মকর্তারা জানান। যানবাহনের পাশাপাশি পায়ে হেঁটেও অগণিত মানুষ আমিনবাজার ব্রিজ পার হয়ে ঢাকায় ঢুকছে।ফার্মগেট থেকে মহাখালি হয়ে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে আজ ব্যক্তিগত গাড়ি অন্যান্য দিনের তুলনায় বেশি চলাচল করছে। বনানী সিগনালে সকাল থেকেই থেমে থেমে যানজট হয়েছে।

অফিস খোলা থাকায় রাজধানীর সব সড়কে বিগত দিনগুলোর মতই অফিসগামী মানুষের ব্যস্ততা নজরে পড়ে। সপ্তাহের শেষ কর্মদিবসে ব্যস্ততম মতিঝিল, দিলকুশা ও ফকিরাপুল এলাকার প্রতিটি সড়কে মানুষ এবং যানবাহনের বেশ ভিড় রয়েছে। এসব এলাকার ব্যক্তি মালিকাধীন প্রায় সব অফিসে এখন স্বাভাবিক সময়ের মতো কর্মীদের উপস্থিতি রয়েছে। কাজের ব্যস্ততাও রয়েছে।অফিস ছাড়াও বিভিন্ন জরুরী কাজে অসংখ্য মানুষ আজ রাস্তায় নেমেছে। সড়কগুলোতে পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালন করলেও যানবাহনের চাপের কারণে সব যানবাহন থামিয়ে লোকজনকে বাইরে বের হওয়ার কারণ জানতে পারছে না। রাজধানীর মিরপুর ১০, ১ নম্বর সেকশন, বিজয় স্মরণী মোড় সহ সব সড়কেই রিকশা এবং ব্যক্তিগত গাড়ির চাপ অনেক বেড়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories