শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

লকডাউন অমান্য করে যাত্রী পরিবহন, মাইক্রোবাস বাজেয়াপ্ত

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১৪১ বার

লকডাউন অমান্য করে যাত্রী পরিবহন করায় সাতক্ষীরার কালিগঞ্জে একটি মাইক্রোবাস বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে সরকারি কঠোর বিধি-নিষেধ অমান্য করে যাত্রী পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত মাইক্রোবাসটি বাজেয়াপ্ত করেন।

শনিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে কালিগঞ্জের তারালী চৌরাস্তা মোড় এলাকা থেকে মাইক্রোবাসটিকে থামিয়ে ভ্রাম্যমাণ আদালতের নজরে আনা হয়। রাত সাড়ে ৮টায় চালক দোষ স্বীকার করায় তার মাইক্রোবাসটি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

ঢাকার উদ্দেশে রওনা হওয়া যাত্রী শিমুল হোসেনসহ প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামনগর থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি টয়োটা হাইএস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-৮৪৯৬) ঢাকার উদ্দেশে রওনা দেয়। মাইক্রোবাসটি কালিগঞ্জ উপজেলার তারালী চৌরাস্তা মোড় এলাকায় পৌঁছালে সেখানে টহলে থাকা করোনা
এক্সপার্ট টিমের (স্বেচ্ছাসেবী) সদস্যরা মাইক্রোবাসের গতিরোধ করেন। পরে তার ভেতরে থাকা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারেন, মাইক্রোবাসের সবাই ঢাকায় রওনা দিয়েছেন। এসময় চালকের সাথে আলাপকালেও যাত্রী বহনের সত্যতা বেরিয়ে আসে।

বিধি-নিষেধ অমান্য করে যাত্রী বহনের বিষয়টি দায়িত্বরত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীরকে অবগত করা হয়। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাইক্রোবাসটি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করেন। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর সরকারি বিধি-নিষেধ অমান্য করায় একটি মাইক্রোবাস বাজেয়াপ্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories