শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

আজ রাত ১২টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণ করা হবে: মেয়র তাপস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৯৬ বার

আজ রাত ১২টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার নগরভবনে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, ঢাকাবাসী যারা এখনো কোরবানি দেননি, আমি তাদের কাছে নিবেদন করবো, তারা যেন আজকের মধ্যে তাদের কোরবানি সম্পূর্ণ করেন। আমরা একটি বিষয় লক্ষ্য করছি, অনেক মৌসুমি চামড়া ব্যবসায়ী চামড়া সংগ্রহ করেছেন, এই চামড়াগুলো হয়তো বা তারা বিক্রি করতে না পেরে নর্দমার মুখে ফেলে রেখেছেন। এটা অত্যন্ত গর্হিত কাজ। আমি বারবার নিবেদন করেছি আমাদের নালাগুলো যেন কোনোভাবেই বন্ধ না করা হয়। আমরা এখনো বর্ষাকালে রয়েছি। এই বর্জ্য কোনভাবে নেমে নালাগুলো বন্ধ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য আমি ঢাকাবাসীর কাছে অনুরোধ করছি।  

মেয়র বলেন, আমরা কোরবানির জন্য পর্যাপ্ত থলে দিয়েছি। তারপরেও আমাদের পরিচ্ছন্নতাকর্মীদের রাস্তার উপর থেকে বর্জ্য সংগ্রহ করতে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়। আমি আবারও নিবেদন করবো, আপনারা নির্দিষ্ট থলের মধ্যে বর্জ্য রাখবেন। এরপর আমাদের পরিচ্ছন্নতাকর্মীর কাছে অথবা নির্দিষ্ট স্থানে ফেলবেন। আমরা আশাবাদী আজকের মধ্যেই আমরা হাটের এবং কোরবানির সকল বর্জ্য অপসারণ করতে সক্ষম হবো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories