শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

বাড়ছে নতুন ভাইরাস ডিঙ্গা ডিঙ্গার আতঙ্ক, আক্রান্তের লক্ষণ জানালেন চিকিৎসক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার

বর্তমান সময়ে আতঙ্কে পরিণত হয়েছে ডিঙ্গা ডিঙ্গা ভাইরাস। অদ্ভুত নামের এই ভাইরাসে আক্রাক্ত হচ্ছেন আফ্রিকার দেশ উগান্ডার বুন্ডিবুগিও জেলার মানুষেরা। নারী ও কিশোরীরাই মূলত এই ভাইরাসে আক্রাক্ত হচ্ছেন। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায় উগান্ডার বুন্ডিবুগিও জেলায় প্রায় ৩০০ জন এই এতে আক্রান্ত হয়েছেন।
জি নিউজ থেকে জানা যায়, ডিঙ্গা ডিঙ্গা শব্দটির অর্থ নাচের মতো কাঁপা। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের শরীরে অনিয়ন্ত্রিত কাঁপুনি শুরু হয় এ কারণেই ভাইরাসটির নাম ডিঙ্গা ডিঙ্গা। এটি এখনো অজানা কীভাবে এবং কেন এই রোগ ছড়াচ্ছে, তবে স্থানীয় চিকিৎসা বিশেষজ্ঞরা এর কারণ ও প্রতিকার বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উগান্ডার চিকিৎসকরা ২০২৩ সালে প্রথমবার ডিঙ্গা ডিঙ্গা রোগের কথা জানা যায়। এই ভাইরাস নিয়ে গবেষণা চলছে।
ডিঙ্গা ডিঙ্গায় আক্রান্তের লক্ষণ: ডিঙ্গা ডিঙ্গায় আক্রান্ত হলে রোগীর শরীর অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। অনিয়ন্ত্রিত কাঁপুনি ডিঙ্গা ডিঙ্গার অন্যতম লক্ষণ। এর পাশাপাশি জ্বর, নাক বন্ধ হয়ে যাওয়া, সারা শরীরে ব্যথার মতো লক্ষণ দেখা দেয়। সেইসঙ্গে মাথা ব্যথাও করে।
তবে ভাবনার বিষয় হচ্ছে ডিঙ্গা ডিঙ্গায় আক্রান্ত হলে ইনফ্লুয়েঞ্জা, করোনাভাইরাস, ম্যালেরিয়া ও হামে আক্রান্ত হলে যেসব লক্ষণ দেয়া যায় সেগুলো হয়। আর তার সঙ্গে শ্বাসকষ্ট হয়। আক্রান্ত খুব দুর্বল হয়ে যায়। এমনকি অবস্থা ভয়াবহ হলে দেহ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে।
নারী ও কিশোরীরাই মূলত এই ভাইরাসে আক্রাক্ত হচ্ছেন। ছবি:
প্রতিকার: বুন্ডিবুগিও জেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিয়িটা ক্রিস্টোফার জানিয়েছেন, ডিঙ্গা ডিঙ্গা রোগের চিকিৎসায় বর্তমানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। স্থানীয় স্বাস্থ্য দলগুলো এই চিকিৎসা প্রদান করছে। এই রোগে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories