শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার

ওয়েস্ট ইন্ডিজকে বলা হয় হার্ডহিটারদের দল। টি-টোয়েন্টি ফরম্যাটে ভীষণ শক্তিশালী তারা। দুইবার জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা। এমন এক দলকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশের লজ্জা দিলো বাংলাদেশ।
কিংসটাউনে শুক্রবার সিরিজের তৃতীয় ও টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ৮০ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ মিশন পূর্ণ করেছে লিটন দাসের দল। তিন ম্যাচ সিরিজ বাংলাদেশ জিতেছে ৩-০ ব্যবধানে।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এর আগে টি-টোয়েন্টিতে সিরিজ জয়ই ছিল না। এবার সে লক্ষ্য পূরণের পর প্রথমবার তাদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো টাইগাররা। তিন বা তার বেশি ম্যাচের সিরিজে বিদেশের মাটিতে এটি বাংলাদেশের কোনো প্রতিপক্ষকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশ করার রেকর্ড। সবমিলিয়ে তৃতীয়বার (এর আগে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডকে) টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা।
হোয়াইটওয়াশ মিশনে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৯০ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। শুরুতেই বড় ধাক্কা খায় ক্যারিবীয়রা। ৭ রানের মধ্যে ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাসকিন আহমেদ ইনিংসের দ্বিতীয় বলে এলবিডব্লিউ করেন ব্রেন্ডন কিংকে (০), পরের ওভারে জাস্টিন গ্রেভসেকে (৫ বলে ৬) তুলে নেন শেখ মেহেদি।
এরপর নিকোলাস পুরান আর জনসন চার্লস গড়েন ২৪ বলে ৩৮ রানের জুটি। ইনিংসের ষষ্ঠ ওভারে ১০ বলে ১৫ করা পুরানকে বোল্ড করে এই জুটি ভাঙেন মেহেদি। পরের ওভারেই রস্টন চেজকে শূন্য রানে ফেরান হাসান মাহমুদ। একই ওভারে মিডউইকেট থেকে রিশাদ হোসেনের সরাসরি থ্রোতে রানআউটের শিকার হন চার্লস (১৮ বলে ২৩)। ১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
দায়িত্ব নিতে পারেননি অধিনায়ক রভম্যান পাওয়েলও। রিশাদ হোসেনের টার্নে আউটসাইড এজ হয়ে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন তিনি। ক্যারিবীয় অধিনায়ক ১২ বল খেলে করতে পারেন মাত্র ২ রান।
৬০ রানে ৬ উইকেট হারানোর পর স্বাগতিক দলের হাল ধরেন রোমারিও শেফার্ড। লোয়ার অর্ডারদের নিয়ে লড়াই করার চেষ্টা করেন তিনি। কিন্তু ১৫তম ওভারে জোড়া শিকার করে রিশাদ হোসেন সে চেষ্টা শেষ করে দেন। গুদাকেশ মোতি আর লজেরি জোসেফকে ৪ বলের ব্যবধানে ফেরান এই লেগি।
সঙ্গী হারিয়ে শেফার্ড বুঝতে পারেন আর লড়াই করা সম্ভব না। পরের ওভারে তিনিও ক্যাচ তুলে দেন। তানজিম হাসান সাকিব পান উইকেট। ২৭ বলে ১ চার আর ৩ ছক্কায় শেফার্ডের ৩৩ রানই হয়ে থাকে ক্যারিবীয় ইনিংসের সর্বোচ্চ। ১৬.৪ ওভারে ১০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
রিশাদ হোসেন ৪ ওভারে ২১ রান দিয়ে ৩টি, তাসকিন আহমেদ ৩০ আর শেখ মেহেদি ১৩ রানে নেন দুটি করে উইকেট।
এর আগে জাকের আলীর ৬ ছক্কার ঝোড়ো ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
কিংসটাউনে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সৌম্য সরকারের বদলে ওপেন করতে নেমে ঝোড়ো সূচনা করেন পারভেজ হোসেন ইমন। ২১ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৯ আসে তার ব্যাট থেকে।
লিটন অবশ্য ১৩ বলে ১৪ করেই আউট হয়ে যান। তানজিদ তামিম করেন ৯ বলে ৯। মাঝে ২৩ বলে ২৯ রানের ইনিংস খেলে দিয়ে যান মেহেদী হাসান মিরাজ। এরপর জাকেরের ওয়ান ম্যান শো।
৪১ বলে ৩ চার আর ৬ ছক্কার মারে ৭২ রানের হার না মানা ইনিংস খেলে দলকে ১৮৯ পর্যন্ত পৌঁছে দেন জাকের। একটি করে চার-ছক্কায় ১২ বলে ১৭ করেন তানজিম হাসান সাকিব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories