যুক্তরাষ্ট্রের ক্রিকেট দ্রুতই ফ্র্যাঞ্চাইজি লিগের বাজারে জায়গা করে নিচ্ছে। টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের মাধ্যমে তাদের ক্রিকেটারদের প্রতি বৈশ্বিক চাহিদা বাড়ছে। যুক্তরাষ্ট্রের পেসার জহুর খান আবুধাবি টি টেন লিগে খেলেছেন, স্টিভেন টেইলর গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টে রংপুর রাইডার্সের হয়ে ব্যাটিং ওপেন করেছেন, আর হারমিত সিং নেপালের টি টোয়েন্টি লিগে অংশ নিয়েছেন। এ ধারাবাহিকতায় এবার বিপিএলও যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হয়ে উঠেছে।
বিপিএলের আসন্ন আসরে তিনটি ফ্র্যাঞ্চাইজি যুক্তরাষ্ট্রের পাঁচ ক্রিকেটারকে দলে নিয়েছে। রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস দুজন করে আর সিলেট স্ট্রাইকার্স একজন যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে। এটি স্টিভেন টেইলরদের মতো উদীয়মান ক্রিকেটারদের জন্য পরিচিতি বাড়ানোর দুর্দান্ত সুযোগ।
আগামী ৩০ ডিসেম্বর শুরু হয়ে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের ১১তম আসর। একই সময় অন্যান্য বৈশ্বিক টি টোয়েন্টি লিগ যেমন ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ (১১ জানুয়ারি–৯ ফেব্রুয়ারি), এসএ টি টোয়েন্টি লিগ (৯ জানুয়ারি–৮ ফেব্রুয়ারি) এবং বিগ ব্যাশ লিগের খেলাও চলবে। ফলে তারকা বিদেশি ক্রিকেটারদের পুরো আসরের জন্য পাওয়া চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে প্রস্তুত সাকিব, অপেক্ষা সিরিয়ালের
৯৬ দল নিয়ে নতুন নামে আসার প্রস্তাব সুপার লিগের
ফিফা দ্য বেস্ট, ভিনিসিয়ুস ছাড়া আরও যারা পুরস্কার জিতলেন
বিপিএলের বিগত আসরগুলোতে দেখা গেছে, তারকা ক্রিকেটাররা পুরো মৌসুমে অংশগ্রহণ না করায় তাদের থেকে সেরা পারফরম্যান্স পাওয়া কঠিন হয়ে পড়ে। এ বছর ফ্র্যাঞ্চাইজিগুলো উদীয়মান বা ছোট দেশের প্রতিভাবান ক্রিকেটারদের ওপর জোর দিচ্ছে। পুরো মৌসুমে তাদের অন্তর্ভুক্ত করার মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো দলকে শক্তিশালী করার চেষ্টা করছে।
চ্যাম্পিয়ন ফরচুন বরিশালসহ বিভিন্ন দলের হয়ে এ বছর খেলবেন জেমস ফুলার, ডেভিড মালান, কাইল মায়ার্স, নান্দ্রে বার্গার, মোহাম্মদ নবির মতো তারকারা। পাশাপাশি অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফরের মতো ক্রিকেটাররা আগেই নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন।
বিপিএল বাংলাদেশের অন্যতম বৃহৎ টি টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে স্থানীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে যাচ্ছে। উদীয়মান ক্রিকেটারদের জন্য এটি নিজেদের প্রমাণের সুযোগ, যা ভবিষ্যতে তাদের অন্যান্য বৈশ্বিক লিগে জায়গা করে নিতে সাহায্য করবে।
Leave a Reply