শরীর হালকা ব্যথা, ঘাড় ও কাঁধে যন্ত্রণার সমস্যায় অনেকেই ম্যাসাজ করিয়ে থাকেন। আধুনিক সমাজে কেউ কেউ পার্লারে শ্যাম্পু করান, কেউ আবার সেলুনে গিয়ে ম্যাসাজ করান। এতে প্রাথমিকভাবে কিছুটা স্বস্তি মিলে, শান্তি অনুভব করা যায়। কিন্তু অধিকাংশ সময় দেখা যায়, ম্যাসাজ করা ব্যক্তিগুলো প্রশিক্ষিত না হওয়ায় তাদের ভুলের কারণে ম্যাসাজ করা ব্যক্তির জটিল সমস্যা হয়ে থাকে।
কখনো কখনো ম্যাসাজে ভুল কৌশলের কারণে অল্প সময়ের মধ্যে স্ট্রোক হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া আবার অনেক সময় দেখা যায় বন্ধু মহলে দেখা হলে ঘাড়ে-কাঁধে জোরে একটা চাপড় দেয়া হয়। কেউ কেউ আবার পিঠেও চাপড় দিয়ে থাকেন। এসব তাৎক্ষণিক জটিল সমস্যা না করলেও পরে সমস্যার কারণ হতে পারে। এ জন্য ছোট ছোট এই ব্যাপারে সতর্ক করেছেন ভারতের ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের নিউরোরিহ্যাবিলিটেশন বিভাগের প্রধান ডা. সুপর্ণ গঙ্গোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এবার তাহলে এ বিষয়ে জেনে নেয়া যাক।
আজকাল যেখানে সেখানে স্পা, সেলুন, ম্যাসাজ পার্লার গজে উঠেছে। আর মানুষ ক্লান্তিবোধ থেকে আরামের জন্য এসব সেলনু-পার্লারে গিয়ে ম্যাসাজ করে থাকেন। এসব জায়গায় শরীর ও ঘাড় টেপাতে গিয়েই যে বড় ধরনের বিপদ হতে পারে, তা সবাই বুঝতে চান না। চিকিৎসকদের ভাষায় এসব সমস্যাকে ভার্টিব্রাল আর্টারি ডিসেকশনের কারণে স্ট্রোক হয়।
ঘাড়ের দুই পাশে থাকা মোটা দুটি রক্তবাহী ধমনী হচ্ছে ভার্টিব্রাল আর্টারি। সেখানে হঠাৎ কোনো বড় আঘাত বা ধাক্কা লাগলে ধমনীর ভেতরের অংশ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার এভাবে আঘাতপ্রাপ্ত হতে হতে ধমনীর পথ সরু বা দুর্বল হওয়া ঝুঁকি থাকে। যা থেকে একপর্যায়ে রক্ত জমাট বাঁধে। আর রক্ত চলাচল বন্ধ হলে মস্তিষ্কে রক্ত পৌঁছাতে না পারলে অল্প সময়ের মধ্যেই মস্তিষ্কে হেমারেজ শুরু হয়।
আবার কানেকটিভ টিস্যু ডিজঅর্ডারের (নন-ট্রমাটিক) জন্য ব্যক্তির ধমনীর ভেতরের অংশ সোজা না থেকে দুর্বল বা কাঁপা কাঁপা হওয়ার আশঙ্কা থাকে। এ ক্ষেত্রে ঝুঁকি থাকে।
কারা ম্যাসাজ করবেন: স্পা, সেলুন, পার্লার বা বাড়িতে ম্যাসাজ করতে আসা অপেশাদারদের দিয়ে কখনো কাঁধ-ঘাড় ও পিঠের উপরের অংশ ও মাথায় ম্যাসাজ করাতে নেই। তারা জানেন না যে, শরীরের কোন অংশে কতবার চাপ দিতে হবে, কত স্পিডে দিতে হবে, কোন শিরায় কীভাবে চাপ দিতে হবে। হয়তো তারা ঘাড়-কাঁধের ব্যথা উপশমের ম্যাসাজের কিছুটা টেকনিক জানেন। এ জন্য এসব জায়গা থেকে ম্যাসাজ করানো ঠিক নয়।
এ জন্য যদি ম্যাসাজ করাতেই হয়, তাহলে নিউরো রিহ্যাবলিটেশন বিশেষজ্ঞর কাছে যান। তিনি আপনার সমস্যা ভালো করে জেনে-বুঝে তবেই ম্যাসাজ করবেন। এছাড়া অ্যানাটমি, ফিজিওথেরাপি, প্যাথোলজি সম্পর্কে সঠিক ধারণা ও ডিগ্রি রয়েছে এমন ব্যক্তিদের কাছে যান। তারা ব্যথা-যন্ত্রণা অনুযায়ী কাজ করবেন। যারা এসবের ওপর পড়ালেখা করেছেন, পেশাদার ম্যাসিওর, কায়রোপ্র্যাক্টর তারা ম্যাসাজ সম্পর্কে ধারণা রাখেন।
Leave a Reply