রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

ডায়াবেটিস রোগীদের যে ৪ কাজ করা উচিত নয়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৭৮ বার

প্রায় প্রতিটি ঘরেই অন্তত একজন করে ডায়াবেটিস রোগীর খোঁজ মিলবে! জীবনযাত্রায় অনিয়মের কারণেই রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। ফলে ডায়াবেটিস রোগের সূত্রপাত ঘটে। এক্ষেত্রে প্রকাশ পায় নানা ধরনের লক্ষণ যেমন- গলা শুকিয়ে যাওয়া, বহুমূত্র কিংবা হাত পায়ে অ্যালার্জি।
এ বিষয়ে ভারতীয় চিকিৎসক ও পুষ্টিবিদ, নিতীকা কোহলি বলেন, শুধু অত্যধিক মাত্রায় চিনি জাতীয় খাবার খেলেই যে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় তা কিন্তু নয়। ডায়াবেটিসের মূল কারণ হলো জীবনযাত্রায় অনিয়ম।
ডায়াবেটিস আসলেই একটি মেটাবলিসটিক রোগ। যার কারণে শরীরের সব গুরুত্বপূর্ণ অঙ্গেই এর ক্ষতিকর প্রভাব পড়ে। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে হার্টের সমস্যা মারাত্মক রূপ নিতে পারে। তাই ডায়াবেটিস রোগীরা কয়েকটি কাজ একেবারেই করবেন না-
১. মধু শরীরের জন্য অনেক উপকারী হলেও অতিরিক্ত ওজনে ও ডায়াবেটিস রোগীদের জন্য তা ক্ষতির কারণ হতে পারে।
অনেকেই ওজন কমাতে সকালে ঘুম থেকে উঠে গরম পানিতে মধু মিশিয়ে পান করেন। তবে ডায়াবেটিস রোগীরা মধু ভুলেও খাবেন না, এতে বাড়তে পারে রক্তে শর্করার মাত্রা।
২. শুধু যখন ক্ষুধা লাগবে ঠিক তখনই খাবার খাওয়ার চেষ্টা করুন। এতে খাওয়ার ইচ্ছে সঠিক মাত্রায় থাকে। অত্যধিক বেশি মাত্রায় খাবেন না। দিনের বেলায় অ্যাকটিভ থাকার চেষ্টা করুন।
৩. মধ্যরাতে ঘুম থেকে ওঠার অভ্যাস একদম করবেন না। এতে বিপত্তি বাড়ে কারণ শরীরের ইনফ্লেমেটরি সিনড্রোম হঠাৎ করে জেগে উঠলে মুশকিল।
৪. চিনির বদলে গুড় কিংবা মধু খাওয়ার অভ্যাস করবেন না। চিকিৎসকের পরামর্শ নিতে হবে এক্ষেত্রে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories