রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম মেঘনায় ট্রলারডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ বাবা

খাবার খেয়ে হাঁটলে যত উপকার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৮৪ বার

শরীর সুস্থ রাখতে হাঁটার বিকল্প নেই। এজন্য চিকিৎসকরা দৈনিক ৩০-৪৫ মিনিট জোরে হাঁটার পরামর্শ দেন। অনেকেই ফিট থাকতে সকাল-সন্ধ্যা দু’বেলা নিয়ম করে হাঁটেন। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘক্ষণ বসে থাকা খারাপ জীবনধারার অংশ যা বিভিন্ন রোগের ঝুঁকি দ্বিগুণ বাড়ায়।
একটানা ঘণ্টা দুয়েক বসে থাকলেই গ্লুকোজ, ট্রায়াসিলগ্লিসারল ও উচ্চ-ঘনত্বের লাইপোপ্রোটিন কোলেস্টেরল বেড়ে যেতে পারে। যা কার্ডিওমেটাবলিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে।
স্পোর্টস মেডিসিন জার্নালে প্রকাশিত একটি মেটা-বিশ্লেষণে জানা গেছে, হার্টের স্বাস্থ্য, ইনসুলিন ও রক্তে শর্করার মাত্রার উপর বসা ও দাঁড়ানো/হাঁটার উপর নির্ভর করে। গবেষণাপত্রে বলা হয়েছে, দীর্ঘক্ষণ বসে থাকার মধ্যে সামান্য দাঁড়ানো হাঁটিকে সেডেন্টারি ব্রেক বলা হয়।
নিয়মিত এই ব্রেক নিলে রক্তচাপ, এইচডিএল কোলেস্টেরল, ইনসুলিন, গ্লুকোজ, ট্রাইগ্লিসারাইড ও কোমরের পরিধি কমাতে। ঠিক একইভাবে খাওয়ার কিছুক্ষণ পর অন্তত ১০ মিনিট হাঁটলেও একই উপকারিতা মিলবে।
হাঁটা হজমশক্তি উন্নত করে
খাওয়ার পর হাঁটলে তাৎক্ষণিক হজমশক্তির উন্নতি ঘটে। হাঁটার কারণে মৃদু নড়াচড়ায় পাচনতন্ত্র উদ্দীপিত হওয়ায় খাবার দ্রুত হজম হয়। গ্যাস্ট্রোএন্টেরল ও হেপাটোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, খাবারের পরে হালকা শারীরিক ক্রিয়াকলাপ গ্যাস্ট্রিকের সমস্যা, পেট ফুলে যাওয়া ও বদহজমের ঝুঁকি কমাতে পারে।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে
খাবারের পরে হাঁটাহাঁটি করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। স্পোর্টস মেডিসিন জার্নালে প্রকাশিত মেটা-বিশ্লেষণের তথ্য অনুযায়ী, হার্টের স্বাস্থ্য, ইনসুলিন ও রক্তে শর্করার মাত্রার উপর বসা ও দাঁড়ানো/হাঁটার উপর নির্ভর করে। দীর্ঘক্ষণ বসে থাকার তুলনায় ঘন ঘন দাঁড়ানো কিংবা সামান্য হাঁটাহাঁটি করা রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
ওজন কমে
খাবারের পরে অল্প হাঁটলেও অনেকটা ক্যালোরির পোড়ে। ‘ইন্টারন্যাশনাল জার্নাল অব জেনারেল মেডিসিন’ এ প্রকাশিত গবেষণা অনুসারে, এই অভ্যাস বিপাক বাড়ায়। ফলে ওজনও কমতে শুরু করে।
হৃদযন্ত্র ভালো থাকে
নিয়মিত হাঁটলে হৃদযন্ত্র ভালো থাকে। এই অভ্যাসের কারণে রক্ত সঞ্চালনের উন্নতি ঘটে ও রক্তচাপ কমে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে। নিয়মিত শারীরিক কার্যকলাপ এমনকি হাঁটাহাঁটি ৩০ শতাংশ পর্যন্ত কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমাতে পারে।
মানসিক স্বাস্থ্য ভালো রাখে
হাঁটার সুবিধা শুধু শারীরিক স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, বরং মানসিক সুস্থতাও বজায় রাখে। ১০ মিনিটের জন্য হাঁটলেও এন্ডোরফিন হরমোনের নিঃসরণ বাড়ে।
‘স্পোর্টস মেডিসিন’ এ প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে, অংশগ্রহণকারীরা যারা খাবারের পরে হাঁটাহাঁটি করেছেন, বসে থাকা ব্যক্তিদের তুলনায় তারা কম চাপ ও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেছেন।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories