সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

শেষ ষোলোতেই মেসিহীন মায়ামির বিদায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৭৮ বার

নো মেসি, নো পার্টি! ইন্টার মায়ামির পরিস্থিতিকে এভাবে ব্যাখ্যা করা যেতেই পারে। গেল মৌসুমে ইন্টার মায়ামিতে যোগ দিয়েই লিওনেল মেসি পেয়েছিলেন লিগস কাপ। ১০ গোল করে হয়েছিলেন টুর্নামেন্টের শীর্ষ গোলদাতা, সেইসঙ্গে পেয়েছিলেন আসরের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। আর মেসি যখন অতিমানবীয়, দলের সাফল্য তখন অবধারিত।
লিওনেল মেসি শেষ পর্যন্ত ইন্টার মায়ামিকে ক্লাব ইতিহাসের প্রথম ট্রফিটা এনে দিয়েছিলেন। তবে এবারে মেসি নেই লিগস কাপে। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে চোট পেয়েছিলেন এলএমটেন। সেখান থেকে আর সেরে ওঠা হয়নি তার। লিগ কাপের রাউন্ড অব সিক্সটিনে ইন্টার মায়ামিও হেরেছে তারকা এই ফুটবলারের অনুপস্থিতিতে।
মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে মায়ামি। ২-০ গোলে এগিয়ে থেকেও এদিন লিড হারিয়েছে মায়ামি। কলম্বাসের দুর্দান্ত প্রত্যাবর্তন তাদের ছিটকে দেয় ম্যাচ থেকে।
প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের ১০ম মিনিটে করা গোলে এগিয়ে যায় মায়ামি। ব্যবধান তারা দ্বিগুণ করে ৬২ মিনিটে। আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজ নাম ওঠান স্কোরশিটে। সেখান থেকেই ঘুরে দাঁড়ায় কলম্বাস। ৬৭ মিনিটে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ও ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি। ১১ মিনিট পর উরুগুয়ের ফরোয়ার্ড রসির আরেকটি গোল জয় এনে দেয় কলম্বাসকে।এদিকে লিওনেল মেসি ঠিক কবে নাগাদ মাঠে ফিরবেন তা এখন পর্যন্ত অনিশ্চয়তায় আটকানো। ক্লাবের সূত্রে আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি জানিয়েছে, চোটে আর্জেন্টাইন কিংবদন্তির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। যদিও ধারণা করা হচ্ছে, আগস্টের শেষদিকে ঠিকই মাঠে দেখা যাবে মেসিকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories