বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জিম্বাবুয়ে সফর নিয়ে শঙ্কা টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১৪২ বার

টাইগারদের জিম্বাবুয়ে সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জিম্বাবুয়েতে করোনার প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় সব ধরনের খেলাধুলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। আগামী ২২ জুন থেকে তা কার্যকর হবে।

এমন সিদ্ধান্তের পর দেশটির ঘরোয়া টুর্নামেন্ট ও আন্তর্জাতিক সিরিজগুলো আটকে রাখা হয়েছে। দেশটির ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘করোনার সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সমস্ত ক্রীড়া কার্যক্রম এবং ইভেন্টগুলো আগামী ২২ জুন থেকে পরবর্তী বিজ্ঞপ্তি দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সকল ক্রীড়া সমিতি, ক্লাব, জিম এবং সংশ্লিষ্ট স্টোকহোল্ডারদের কোন প্রকার নিষেধাজ্ঞা ছাড়াই মেনে চলা উচিত।’

অবশ্য জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটারে বাংলাদেশ সিরিজ নিয়ে কোনও কিছু জানানো হয়নি। সূচি চূড়ান্ত না হলেও বাংলাদেশের সফরে যাওয়ার কথা ২৯ জুন। সেখানে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা ৭ জুলাই।

এর আগে ৩ ও ৪ জুলাই দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা। ১৬, ১৮ ও ২০ জুলাই হওয়ার কথা তিন ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে হারারেতে। এই ভেন্যুতেই ২৩, ২৫, ২৭ ও ২৯ জুলাই চার টি-টোয়েন্টি হওয়ার কথা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories