রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

রাজশাহীর পুঠিয়ায় চেকপোষ্টে ডিউটিরত পুলিশ সদস্যদের উপর হামলায় আটক ৩

রাজশাহীর স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৪০ বার

রাজশাহীর পুঠিয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো- পুঠিয়ার বদোপাড়ার হাশেম আলীর ছেলে আরাফাত হোসেন- (১৮) ও মিন্টু মিয়া এবং দুর্গাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম (২৩)।
রোববার বিকাল ৫টার দিকে পুঠিয়ার কাশিয়াপুকুর এলাকায় দ্বায়িত্ব পালনকালে পুলিশের উপর আক্রমণ করে ওই এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী। এ ঘটনায় সরকারি কাজে বাধাদান, আক্রমণ ও বলপ্রয়োগ, আঘাতদান, হুকুমদান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেন উপ-পরিদর্শক ফিরোজ হোসেন। মামলায় অভিযোগ করা হয়েছে, পুঠিয়ার তাহেরপুর সড়কে কাশিয়াপুকুর এলাকায় এসআই ফিরোজ হোসেনের নেতৃত্বে রোববার বিকালে দ্বায়িত্ব পালন করছিল পুলিশের একটি দল। এসময় তিনজন মোটরসাইকেল আরোহী রাস্তায় পড়ে গেলে তাদের উদ্ধার করে পরিচয় জানতে চায় পুলিশ। তখন গ্রেপ্তারকৃত আরাফাত, মিন্টু, হাফিজুল সহ কয়েকজন পুলিশদলকে ভুয়া পুলিশ উল্লেখ করে লাঠিসোঁটা ও ডালপালা দিয়ে মেরে এসআই ফিরোজ ও এএসআই মনিরুল সহ আরও তিনজন পুলিশ সদস্যকে আহত করে। শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, আমাদের পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে হাজির করা হবে বলে জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories