রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

নির্দেশনা অমান্য করে পশুর হাট,ভেঙে দিল প্রশাসন

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১১৮ বার

পঞ্চগড়ের রাজনগরে কঠোর লকডাউনের মধ্যে প্রশাসনের নির্দেশনাকে অমান্য করে পশুর হাট চালু করার অভিযোগ উঠেছে। রাজনগর হাটের ইজারাদার সরকারি নির্দেশনা অমান্য করে হঠাৎ করেই বৃহস্পতিবার সকাল থেকে পশুর হাটের কার্যক্রম শুরু করে। এর আগে ওই ঠিকাদার গরু বিক্রেতাদের হাট চালুর বিষয়টি জানিয়ে দেয়।

খবরটি ছড়িয়ে পড়লে সকাল থেকে শত শত গরু আসা শুরু করে। দূর-দূরান্ত থেকে পশু নিয়ে আসেন ব্যবসায়ীসহ খামারিরা। মুহুর্তেই রাজনগর পশুর হাটের দুইটি স্থানে হাজারো মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ও ভূমি অফিসের সহকারী কমিশনার আমিনুল ইসলাম পুলিশ ও বিজিবি সাথে নিয়ে ছুটে যায় পশুর হাটে। তারা হাটের কার্যক্রম বন্ধ করে দেন। হাটে আসা লোকজনকে সরিয়ে দেন। ইজারাদার মোশারফ হোসেন বলেন, আমরা উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম ও পৌর মেয়র জাকিয়া খাতুনের মৌখিক নির্দেশে হাট চালু করেছি। পরে প্রশাসন বন্ধ করে দিয়েছে। আমরা গত বছর লোকসান গুণেছি। এবার এমনটি চলছে আবারো লোকসান গুণতে হবে। 

এদিকে হাট চালুর নির্দেশের বিষয়টি অস্বীকার করেন উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম ও পৌর মেয়র জাকিয়া খাতুন।  
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন বলেন, সরকারি নির্দেশনাকে উপেক্ষা করে হাট চালু করায় আমরা ইজারাদার মোশারফ হোসেন ও তার দুই সহযোগীকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories