রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

অক্সিজেন সংকট নেই, সমন্বয়ের অভাব হতে পারে

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৭২ বার

দেশে অক্সিজেনের কোনো সংকট নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হয়তো কোথাও সমন্বয়ের অভাব হতে পারে। সোমবার (৫ জুলাই) তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যেসব এলাকায় অক্সিজেন সরবরাহ জরুরি সেসব এলাকায় সমন্বয় জোরদারের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে এরইমধ্যে প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। 

তিনি বলেন, দেশের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন সংগ্রহ জনগণের প্রতি শেখ হাসিনা সরকারের ডিপ অ্যান্ড এবাইডিং কমিটমেন্টের সুস্পষ্ট প্রতিফলন। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভ্যাকসিন নিয়ে বিএনপির অপরাজনীতি ব্যর্থ হয়েছে। এরইমধ্যে দেশে এসেছে প্রায় ৪৫ লাখ ডোজ ভ্যাকসিন, সময়মতো আরো ভ্যাকসিন আসবে। প্রধানমন্ত্রীর কূটনৈতিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন সংগ্রহে বাংলাদেশ সফল হবে ইনশাআল্লাহ। 

তিনি বলেন, সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার বিকল্প নেই। জীবনের প্রয়োজনে, বেঁচে থাকার জন্য হলেও আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories