রবিবার সকাল ১১ ঘটিকায় হালুয়াঘাট উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পে উন্নয়ন সহায়তায় সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপকরণ সামগ্রী বিতরণ করেন সাংসদ জুয়েল আরেং। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার( ভূমি) জিনিয়া জামান ।এছাড়া হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়, ভদ্র মং, সভাপতি ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনসহ আরও উপস্থিত ছিলেন হালুয়াঘাট আওয়ামীলীগের সহ-সভাপতি উপাধ্যক্ষ আবদুর রশিদ,আবুল হোসেন আজাদ, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান,যুবলীগ আহবায়ক নাজিম উদ্দীন আহমেদসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন হালুয়াঘাট শাখার সাধারণ সম্পাদক জর্নেশ চিড়ান। প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের চতুর্থ ধাপে ৩০০ জন ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ ও ৩০টি বাই সাইকেল বিতরণ করা হয় ।
Leave a Reply