বৃহস্পতিবার রাতে টঙ্গীর কামারপাড়া সড়ক পারাপােরর সময় ট্রাকের চাপায় হা- মীম গার্মেন্টসের সুইং অপারেটর আঁখি আক্তার (২২) নামে এক নারী শ্রমিক গুরতর আহত হয়েছে ।
গার্মেন্টস শ্রমিক আখী আক্তার জামালপুর জেলার কালীবাড়ি থানাধীন নারকেলি (ফয়তাপুর) গ্রামের আমিনুল ইসলামের মেয়ে বলে জানা গেছে। আঁখি আক্তার টঙ্গীর গাজীবাড়ি এলাকার খাইরুল ইঞ্জিনিয়ারের বাড়ীর ভাড়াটিয়া।
জানা যায়, রাত ৯টায় গার্মেন্টস ছুটির পর বাসায় যাওয়ার পথে কামার পাড়া রােডর মাথায় কামারপাড়াগামী যশোর-ট ১১-০৩১৭ নাম্বারের একটি ট্রাক আখী আক্তারকে ধাক্কা দেয়। এসময় আঁখি পড়ে গেলে ট্রাকটি তার পায়ের উপর উঠিয়ে দেয়। এতে তার একটি পা ভেঙে চুর্ণ-বিচূর্ণ হয়ে যায়। তার ডাক চিৎকারে আশপাশের লোক জন এগিয়ে এসে ট্রাকটি আটক করে পুলিশে খবর দিলে, টঙ্গী পূর্ব থানার এসআই সজল মিয়া ঘটনাস্থল এসে ঘাতক ট্রাকটিকে আটক ও গার্মেন্টস কর্মী আখিকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে আঁখির শারীিরক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে । ট্রাকটি টঙ্গী পূর্ব থানায় জব্দ আছে ।
Leave a Reply