শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হালুয়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল অবৈধ ভাবে মজুদের অভিযোগে একজন আটক

হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১০৮ বার

ময়মনসিংহের হালুয়াঘাটের ২নং জুগলী ইউনিয়নের গামারিতলা গ্রামের জাহাঙ্গীর নামে এক কালোবাজারি ব্যবসায়ী তার নিজগৃহ থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ৪০ বস্তা চাল উদ্ধারসহ একজন কে আটক করেছে স্থানীয় প্রশাসন। সোমবার রাতে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসানের নেতৃত্বে সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসার রতন দাস এ চালগুলো আটক করে থানায় নিয়ে আসেন।এ ঘটনায় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রতন দাস বাদী হয়ে অবৈধ ভাবে চাল মজুদ করে রাখার অভিযোগে জাহাঙ্গীর (৩৮) কে আসামী করে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, গামারিতলা গ্রামের আকরাম হোসেনের পুত্র জাহাঙ্গীর দীর্ঘদিন যাবৎ কালোবাজারী ব্যবসার সাথে জড়িত।বিভিন্ন সময়ে খাদ্যবান্ধব কর্মসূচীর চালসহ কালোবাজারী ব্যবসা করে আসছিল।
স্থানীয়রা জানান, গামারিতলা গ্রামের আকরাম হোসেনের পুত্র রিয়াদ খাদ্যবান্ধব কর্মসূচীর অধীনের ডিলার। তবে এ মামলায় ডিলারকে আসামী করা হয়নি বিধায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেরই অভিযোগ, এ ঘটনায় ডিলারসহ আরও কয়েকজনের সংশ্লিষ্টতা রয়েছে।
ট্যাগ অফিসার রতন দাস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসানের নির্দেশে ঘটনাস্থল থেকে চালগুলো জব্ধ করা হয়েছে। একজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খান বলেন, ডিলারের নাম এজাহারে আসেনি বিধায় শুধুমাত্র জাহাঙ্গীরের নামেই মামলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories