ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর ৩৫তম বর্ষিক সাধারণ সভা ২৭ ফেব্রুয়ারী রোজ সোমবার দুপুর ৩.৩০ মিনিটে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবি) এর চেয়ারম্যান ঔ এডভোকেট সাজ্জাদুল হক সাজ্জাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং। বিশেষ অতিথি ছিলেন, হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসান, বিআরডিবি ময়মনসিংহ জেলার সহকারী উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোরশেদ আনোয়ার খোকন, জেলা পরিষদের সদস্য কাঞ্চন কুমার সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ কামরুল হুদা প্রমূখ।
এ ছাড়াও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর মহাসচিব ড. লিটন মোহন দে।
সভায় বক্তাগণ বক্তব্যে বলেন, সমবায়ের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে বিনামূল্যে ডিপ মেশিনসহ সার, বীজ প্রদান করতেন। আর্থ-সামাজিক ভাবে মানুষকে কিভাবে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যেই বিআরডিবি প্রতিষ্ঠা করা হয়। সেই হিসেবে হালুয়াঘাটে বিআরডিবির প্রায় তিনশত সমিতি রয়েছে। এই সমিতির মাধ্যমে মানুষের আমুল পরিবর্তন হয়েছে। প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন। হালুয়াঘাট কেন্দ্রীয় সমবায় সমিতির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট দেওয়া হয় এবং শ্রেষ্ট সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply