সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

সুন্দরবনে দুই মাস সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ

জেলা প্রতিনিধি, বাগেরহাট
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১২০ বার

সুন্দরবনের নদ-নদী ও খালে আগামী দুই মাসে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে বন বিভাগ। মাছের প্রজনন মৌসুমে কারণে ১ জুলাই ভোর থেকে ৩১ আগস্ট মধ্যে রাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। 

সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রাতে জানান, সুন্দরবন হচ্ছে মিঠা ও লবণ পানি প্রজাতির মাছের বিশাল ভাণ্ডার। সুন্দরবনের এই মাছের ভাণ্ডার রক্ষায় ৩ টি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইডের নদ-নদী ও খালে সারা বছরের মাছ আহরণ নিষিদ্ধ থাকে। গত দুই বছর ধরে বন বিভাগ ওয়ার্ড হ্যারিটেজ সাইডের বাহিরে থাকা আবশিষ্ট বনভূমির বিশাল জলভাগের সব নদ-নদী খালে ১ জুলাই ভোর থেকে ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা করেছে। মূলত জুলাই-আগস্ট মাস হচ্ছে সুন্দরবনের মিঠা ও লবণ পানি প্রজাতির মাছের প্রজনন মৌসুম। সুন্দরবনে ৩০০ প্রজাতি মাছ রয়েছে। সুন্দরবনের বিশাল এই মাছের ভান্ডার সমৃদ্ধ করাসহ মাছের প্রজনন নির্বিঘ্ন করতে বন বিভাগ এমন সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে সুন্দরবনের বাংলাদেশ অংশে ১ জুলাই ভোর থেকে ৩১ আগস্ট মধ্যরাত পর্যন্ত সব ধরনের আহরণ বন্ধ করা হয়েছে। বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করতে ইতিমধ্যেই মাছ আহরণের সব অনুমতিপত্র (পাশ-পারমিট) বন্ধ করা হয়েছে। কেউ যাতে চোরাপথে সুন্দরবনে ঢুকে মাছসহ জীববৈচিত্র্য কোন ক্ষতি করতে না পারে সেজন্য স্মার্ট প্রেট্রোলিংসহ সব ধরনের নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান এই শীর্ষ বন কর্মকর্তা। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories