বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

শাহজালাল বিমানবন্দরে ৪০ সোনার বার উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬১ বার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৪০টি সোনার বার (৪ কেজি ৬৪০ গ্রাম) উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার জন্য ঢাকা কাস্টমস হাউসের কমিশনার এ কে এম নুরুল হুদা আজাদ ও অতিরিক্ত কমিশনার মো. মসিউর রহমানের তত্ত্বাবধানে একটি দল গঠন করা হয়। এতে নেতৃত্ব দেন উপকমিশনার (এয়ারফ্রেইট) ইসরাত জাহান রুমা ও উপকমিশনার (প্রিভেন্টিভ) সৈয়দ মোকাদ্দেস হোসেন।এরপর তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযানে শাহজালাল বিমানবন্দরের ১৭ নম্বর বে’-এর পাশে পার্কিংরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তল্লাশি করে।

তল্লাশিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাসকট থেকে চট্টগ্রাম হয়ে আসা বিজি-১২২ ফ্লাইটের টয়লেটের আয়নার পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপে মোড়ানো দুটি দণ্ডাকৃতির বস্তু পাওয়া যায়।এরপর শাহজালাল বিমানবন্দরের কাস্টমস হলের ব্যাগেজ কাউন্টারে এনে দণ্ড দুটির ভেতরে লুকানো ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। উদ্ধারকৃত সোনার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories