রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : শামা ওবায়েদ ভোট ব্যাংক’ মিথ ভেঙে চুরমার হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা ও মিডিয়ার কল্যাণে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির আগমনে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান ভ্রমণ ভিসায় গিয়ে কী কী করা যাবে না জানাল যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: হুমায়ুন কবির সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের অভিযোগ, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নিন্দা কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বৈধ পারমিট, কাজ অন্য কোম্পানিতে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী আটক

ভাষা শহীদদের প্রতি সাকিব-তামিম-মাশরাফি-নিগারদের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৮ বার

আজ মহান ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃৃভাষা দিবস। ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে শহীদ ও ভাষাসৈনিকদের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে  বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, ‘যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। শহীদ দিবস অমর হোক।

ওয়ানডে অধিনায়ক তামিম লিখেছেন, ‘মহান ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, ‘যাদের ত্যাগে আজ আমরা বাংলায় কথা বলি, বাংলায় লিখি, বাংলায় গান গাই তাদের জানাই বিন¤্র শ্রদ্ধা।’ মুশফিকুর রহিম লিখেছেন, ‘সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’মাহমুদুল্লাহ রিয়াদ লিখেন, ‘যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদদের কে কি ভুলতে পারি? ভাষা শহীদ ও ভাষাসৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’ পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আমার দুঃখিনী বাংলায় শত রক্তের ছাপ। একুশ আমাদের অহংকার, আমাদের গর্ব। ২১শে ফেব্রুয়ারি কোন সংখ্যা নয়, একুশ সকল বাঙালির হৃদয়ে গাঁথা। এই মহান দিবসে শ্রদ্ধায় অবনত হই ভাষা শহীদদের প্রতি, যারা আমাদের পরিচয় অক্ষত রেখে গেছে।’বর্তমানে দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি বিশ^কাপ নিয়ে ব্যস্ত বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফেসবুকে নিগার লিখেছেন, ‘বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ…সকল ভাষা শহীদ ও ভাষাসৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories