সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

মিরপুরে ক্রিকেটারদের অনুশীলনে হাথুরুসিংহে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৩ বার

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য আগেই ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। বিপিএলের ব্যস্ততা শেষে শুরু হয়েছে এই সিরিজের প্রস্তুতিও। আজ মঙ্গলবার ছুটির দিনে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে শুরু হয়েছে অনুশীলন।তামিম ইকবালও যোগ দিয়েছেন অনুশীলনে। ব্যাটিং কোচ জেমি সিডন্সের তত্ত্বাবধানে হালকা জিম করতে দেখা গেছে তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলী রাব্বিসহ বেশ কিছু ক্রিকেটারকে।

হেড কোচ চান্দিকা হাথুরুসিংহেও যোগ দিয়েছেন এই অনুশীলনে। শুরুর দিকে অধিনায়ক তামিম ইকবালসহ দলের বাকিদের সঙ্গে কুশল বিনিময় করেন হাথুরু। বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় তাকে।২৩ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দুই ভাগ হয়ে খেলা এই ম্যাচ থেকে ১৪ সদস্যের দলে অন্তর্ভুক্ত হবেন এক ক্রিকেটার। ১ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে হবে। এরপর তিন তারিখ একই জায়গায় খেলবে দ্বিতীয়টিতে। ৯ মার্চ শেষ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories