বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেড় যুগ পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ১০৬ বার

দেড় যুগ পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তানের মাটিতে খেলেছিল কিউইরা। সেই সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে তখনকার নিউজিল্যান্ড দল ধবলধোলাই হয়েছিল।   প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর ৬ বছর কোনো আন্তর্জাতিক দল পাকিস্তান সফরে যায়নি। তবে সম্প্রতি জিম্বাবুয়ে, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সেই দেশে গিয়ে খেলে এসেছে।

পাকিস্তান সফর নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘আমরা পাকিস্তান সফরে যেতে চাই। সে লক্ষ্যে আমরা পিসিবি ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করছি। সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা সন্তুষ্ট। আমার বিশ্বাস, আমরা পাকিস্তান সফরে যাব।’ জানা গেছে, সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান সফরে যাবে সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপাজয়ী কেন উইলিয়ামসন বাহিনী। ওই সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা আছে। এর আগে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে কিউইরা।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories