বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুশফিক ভাইকে দেওয়া কথা রাখতে পেরেছি : সাইফউদ্দিন

অনলাইন স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৮৯ বার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শিরোপা অধরা ছিল মুশফিকুর রহিমের। আর ইনজুরিতে পড়ে শিরোপা ছোঁয়ার ল’ড়াই থেকে ছিটকে পড়েন আবাহনীর অধিনায়ক।

আক্ষেপে পুড়ে মুশফিক জানিয়েছিলেন, এই টুর্নামেন্টে তার কোনো শিরোপা নেই। এবার সেই খরা ঘোচাতে মরিয়া হয়ে আবাহনীকে নিয়ে মাঠে নেমেছিলেন। কিন্তু সেই ল’ড়াইয়ে তিনি ছিটকে গেছেন।

মুশফিকের সেই আক্ষেপ ঘুচিয়েছেন তার সতীর্থরা। তার অনুপস্থি’তিতে শিরোপা জিতেছে তার দল। শিরোপার স্বাদ নেওয়ার আগে দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন জানালেন, শিরোপা এনে দেবেন বলে অধিনায়ক মুশফিকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তারা। সে কথা রাখতে পেরেছেন তারা।

শনিবার প্রাইম ব্যাংককে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আবাহনী। এই ম্যাচে ব্যাট হাতে ২১ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সাইফউদ্দিন।

পুরস্কার হাতে নিয়েই মুশফিকের কথা বলেন এ পেস অলরাউন্ডার। বলেন, আমরা মুশফিক ভাইকে মিস করেছি গত কয়েকটি ম্যাচে। এ রকম বড় ম্যাচে উনাকে ছাড়া খেলা অনেক হ’তাশার ছিল। উনি শুধু আমাদের দল না, জাতীয় দলের একজন সিনিয়র ক্রিকেটার এবং অভিজ্ঞ খেলোয়াড়। মুশফিক ভাই টিম মিটিংয়ে বলেছিলেন, ডিপিএলে কোনো শিরোপা নেই উনার। আমরা তার জন্য হলেও সেরাটা দিয়ে খেলেছি। আমরা আমাদের কথা রাখতে পেরেছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories