শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনায় তাকরিমকে অভিনন্দন জানালেন শাওন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯ বার

বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন ক্ষুদে হাফেজ সালেহ আহমদ তাকরিম। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন ১৩ বয়সী হাফেজ তাকরিম। তার এমন অর্জনে অভিনন্দন জানাচ্ছেন দেশ-বিদেশের সব শ্রেণিপেশার মানুষ। তাকরিম বন্দনায় মেতেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।এবার হাফেজ তাকরিমকে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এই অভিবাদন জানান তিনি।

শাওন তার ফেসবুকে তাকরিমের একটি ছবি দিয়ে লেখেন, ‘বাংলাদেশি কোরআনে হাফেজ সালেহ আহমদ তাকরীম এর বিশ্বজয়। তাকরীম, ২০২২ সালে পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১১১টি দেশের অংশগ্রহণকারীদের মধ্যে ৩য় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনে। ছোট্ট তাকরীমের জন্য অভিনন্দন-ভালোবাসা।’প্রসঙ্গত, বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে মক্কার পবিত্র হারাম শরিফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এসময় বিজয়ীদের অর্থ পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ এবং দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories