বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা প্রিমিয়ার লিগের অলিখিত ফাইনাল আজ

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৯৭ বার

কে হবে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন? ২২ পয়েন্টের টাইব্রেক করে সেই প্রশ্নের উত্তর মেলাতে আজ শনিবার (২৬ জুন) অলিখিত ফাইনালে প্রাইম ব্যাংকের মুখোমুখি হবে আবাহনী।

দু’দলের তারকা তামিম-মুশফিক না থাকলেও পেস আর ব্যাটিং এ লড়াই হবে সেয়ানে সেয়ানে। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।লিগে ১৪ রাউন্ড শেষেও জানা যায়নি চ্যাম্পিয়ন কে। শেষ দিনে এই উত্তরের অপেক্ষা থেকেই পরিষ্কার কতটা জমজমাট হয়েছে লড়াই। বিতর্ক আর নানা সমালোচনা থাকলেও ঢাকা প্রিমিয়ার লিগই যে এ দেশের ক্রিকেটের সবচে জৌলুসপূর্ণ আসর তা প্রমাণ হলো আরও একবার।

এই ম্যাচ জিতলেই ১৪-১৫ মৌসুম পর আবারও সেরার মুকুট পরবে প্রাইম ব্যাংক। আর আবাহনীর সামনে চ্যালেঞ্জটা শিরোপা ধরে রাখার।লড়াইটা হতে পারতো তামিম-মুশফিকের। কিন্তু হতে দেয়নি ইনজুরি। তারপরও আবাহনীর মেহেদি-সাইফুদ্দিনের সাথে হবে প্রাইমের মোস্তাফিজ রুবেলের গতির লড়াই। তবে ব্যাটিং ইনফর্ম মুনিম, লিটন, আফিফরা এগিয়ে রাখবে আকাশী নীলদের।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories