রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

মিরসরাইয়ে চলন্তবাসে সীতাকুণ্ডের তরুণীকে গণধর্ষণ চালক হেলপারসহ আটক ৬

জেলা প্রতিনিধি, চট্রগ্রাম
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ১১৪ বার

চট্টগ্রামের মিরসরাইয়ে বাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ।  এর  মধ্যে চালক হেলপারসহ বাসের ৩ জন রয়েছে। শুক্রবার (২৫ জুন) রাতে সীতাকুণ্ড মীরসরাই ও নগরীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এ ঘটনায় জড়িত আরও ৩জন পলাতক রয়েছে। ধর্ষিতার তরুণীর বাড়ী সীতাকুণ্ডে বলে জানা গেছে। গত (২৩ জুন) রাত থেকে বৃহস্পতিবার (২৪ জুন) ভোর পর্যন্ত এ গণধর্ষণের ঘটনা ঘটে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুল মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আজ শুক্রবার রাতে সীতাকুণ্ড ও মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আর আটক হওয়া ৬ জনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’ তাদের মধ্যে বাস চালক হেলপারসহ ৩ জন রয়েছে।  ঘটনার সাথে মোট ৯জন জড়িত থাকলেও মেয়েটিকে ধর্ষণ করেছে ৬ জন।

স্থানীয়রা জানায়, ঘটনার শিকার তরুণীর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। বুধবার সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত অধিকাংশ সময় বাসে এবং পরবর্তীতে আরও বিভিন্ন এলাকায় নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রানা নামে বাসের একজন স্টাফ ছিল ওই তরুণীর পূর্ব পরিচিত। সে সম্পর্কের সুবাদে রানা তাকে ফুসলিয়ে মিরসরাইয়ে নিয়ে যায়। এরপর ছয়জন মিলে প্রথমে একটি বাসের ভেতর এবং পরে মীরসরাইয়ে আরও বিভিন্ন জায়গায় নিয়ে জিম্মি করে ধর্ষণ করে। তাদের আরও দু’জন সহযোগী আছে। মোট আটজন ঘটনার সঙ্গে জড়িত।

জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, বাসে গণধর্ষণের অভিযোগ পেয়েই আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারে একাধিক টিমকে মাঠে নামানো হয়। একে একে ৬ জনকে আটক করা হয়েছে।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories