বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পিএসএলের নতুন চ্যাম্পিয়ন মুলতান

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৮৬ বার

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো শিরোপা জিতেছে মুলতান সুলতান্স। বৃহস্পতিবার রাতে আবু ধাবিতে রুদ্ধশ্বাস ফাইনালে পেশোয়ার জালমিকে ৪৭ রানে হারিয়েছে মুলতান। আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০৬ রানে করে মুলতান। জবাবে ৯ উইকেটে ১৫৯ রান করতে পারে পেশোয়ার।

পিএসএলে এর আগের টানা তিন আসরে খেলেছে মুলতান। সর্বোচ্চ সাফল্য ছিলো তৃতীয়। এবার প্রথমবারের মতো ফাইনালে এসেই আরাধ্যের শিরোপার দেখা পেল রিজওয়ান শিবির।

অন্যদিকে পেশোয়ার জালমির এটি ছিল চতুর্থ ফাইনাল। এর মধ্যে তৃতীয়বার রানার্সআপ। ২০১৭ সালে নিজেদের দ্বিতীয় আসরে প্রথম শিরোপা জিতেছিল পেশোয়ার। এরপর টানা দুই আসরে ফাইনালে হার। এরপর এক আসর বাদ দিয়ে আবার ফাইনাল। আবারও সেই হতাশা সঙ্গী।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো ছিলো পেশোয়ারের। উদ্বোধনী জুটিতে আশার আলো দেখান হযরত উল্লাহ জাজাই ও কামরান আকমল। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠতে পারেননি হার্ড হিটার জাজাই। ৫ বলে ৬ রান করে ফেরেন সাজঘরে। ১৩ বলে ৬ রান করে ফেরেন ওয়ান ডাউনে নামা জোনাথন ওয়েলস।

এর আগে ৩৬ রান করে ইমরান খানের বলে বোল্ড হন কামরান আকমল। শোয়েব মালিক ও রভম্যান পাওয়েলের ব্যাটে আবার নড়েচড়ে বসেছিল পেশোয়ারের ড্রেসিংরুম। কিন্তু এই দুজনের বিদায়ের পর শেষ সম্ভাবনা টুকু শেষ হয়ে যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories