বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

টেস্ট ক্রিকেটে শনিবারই সেরা দিন: সৌরভ গাঙ্গুলী

অনলাইন ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৯৩ বার

সংগৃহীত ছবি

১৯৯৬ সালে লর্ডসে ১৩১ রান করেছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। সম্প্রতি তা ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে।

নিজের অভিষেক টেস্টের স্মৃতি তুলে ধরে সৌরভ বলেছেন, ‘খুব বেশি ক্রিকেটার লর্ডসে টেস্ট অভিষেকের সুযোগ পায় না। পয়েন্টে দাঁড়িয়ে ফিল্ডিং করার সময় বারবার ভরা গ্যালারির দিকে তাকাচ্ছিলাম। আমার কাছে ওটা পয়া মাঠ। যতবার খেলেছি, সাফল্য পেয়েছি। প্রথম বার লং রুমে হেঁটে অবাক হয়ে গিয়েছিলাম। তা ছাড়া, আমি যে দিন শতরান করেছিলাম, সেটা শনিবার ছিল। টেস্ট ক্রিকেটে শনিবারই সেরা দিন। ওই দিন কোনও আসন ফাঁকা থাকে না।’

প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, টেস্ট ক্রিকেটই সর্বশ্রেষ্ঠ ফরম্যাট। এখানে ভাল খেললেই মানুষের মনে সারা জীবনের মতো জায়গা করে নেওয়া যায়।

সৌরভ বলেন, ‘যখন ছোটবেলায় আমরা টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছিলাম, তখন সেটাই ক্রিকেটের সেরা ফরম্যাট ছিল। এখনও সেটাই রয়েছে। তাই জন্যেই এটাকে টেস্ট ক্রিকেট বলা হয়। যদি কোনও ক্রিকেটার সফল হতে চায় এবং খেলাটায় নিজের ছাপ রেখে যেতে চায়, তাহলে টেস্ট ক্রিকেট সব থেকে বড় মঞ্চ। যারা টেস্টে বড় রান করে, মানুষ তাঁদের সারাজীবন মনে রাখে। যদি গত ৪০-৫০ বছরে ক্রিকেটের সবথেকে বড় নাম খুঁজতে চান, দেখবেন প্রত্যেকের টেস্টে ভাল পরিসংখ্যান রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories