বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

চট্টগ্রামে আরো৫ জনের মৃত্যু, শনাক্ত ২৭৪

জেলা প্রতিনিধি, চট্রগ্রাম
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৮২ বার

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৫জন। এ সময়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৭৪ জন। শনাক্তের হার ২৮.০৭ শতাংশ।আজ চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারে একটি ল্যাবে ৯৭৬ জনের নমুনা পরীক্ষা করে ২৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ১৬০ জন এবং বিভিন্ন উপজেলার ১১৪ জন রয়েছেন। উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে সাতকানিয়ায় একজন, লোহাগাড়া তিনজন, বাঁশখালী একজন, আনোয়ারা ১৫ জন, বোয়ালখালীতে সাতজন, পটিয়ায় তিনজন, রাঙ্গুনিয়ার চারজন, রাউজানের আটজন, ফটিকছড়িতে ১৭ জন, হাটহাজারীর ২৯ জন, সীতাকুণ্ডের ১০ জন, মিরসরাইয়ে ১৪ জন ও সন্দ্বীপে দুইজন রয়েছেন।তিনি আরো বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ১৫৪ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৪ হাজার ৭৮৭ জন। জেলার বিভিন্ন উপজেলার ১২ হাজার ৩৬৭ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। মারা যাওয়া দুইজন নগরের বাসিন্দা, আর তিনজন নগরের বাইরের বাসিন্দা।সিভিল সার্জন জানান, করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৬৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৬৬ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২০৫ জন। বৃহস্পতিবার চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছিল ২৪৭ জনের, মারা যান একজন। ওইদিন করোনা শনাক্তের হার ছিল প্রায় ২১.২৫ শতাংশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories