বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

খুলনায় ৩ হাসপাতালে করোনায় আরও ৯ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, খুলনা
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৯২ বার

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালসহ তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তারা।

মৃতদের মধ্যে ছয়জন করোনা ডেডিকেটেড হাসপাতালে, দুজন গাজী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে মারা যান। শুক্রবার সকালে তিন হাসপাতালের মুখপাত্ররা এসব তথ্য জানিয়েছেন।

খুলনা করোনা হাসপাতালের ডা. সুহাস রঞ্জন হালদার জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালের রেড জোনে পাঁচজন আর ইয়েলো জোনে একজনের মৃত্যু হয়েছে। 

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সরদার মনিরুল ইসলাম (৬৮) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি খুলনার রূপসা এলাকার বাসিন্দা। 

এছাড়া গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন- পিরোজপুর সদরের নরখালী এলাকার রহিমা (৮০) ও খুলনার সোনাডাঙ্গার শাহানা জামান (৫৭)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories