কোপা আমেরিকায় আরও একটি জয় পেল ব্রাজিল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয় নেইমাররা। প্রথমার্ধে পিছিয়ে পড়েও অন্তিম মুহূর্তে নেইমার কর্নার কিক থেকে গোল করেন কাসেমিরো। এতে ২-১ ব্যবধানে জয় পায় ব্রাজিল।
রিও ডি জেনিরোর নিলটন সান্তোস স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটের মাথায় ব্রাজিলের বিপক্ষে লিড নেয় কলম্বিয়া। এ সময় ডান দিক থেকে হুয়ান কুয়াদ্রাদোর ক্রসে ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে বাইসাইকেল কিকে গোল করেন লুইস দিয়াজ। ব্রাজিলের গোলরক্ষক উইভার্টন কিছু বুঝে ওঠার আগেই গোল হয়ে যায়।বাকি সময়ে এই গোলটি অবশ্য আর শোধ দিতে পারেনি ব্রাজিল। তাতে পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে তারা।
এই হারে ঝুঁকিতে আছে ৪ ম্যাচ খেলে ফেলা কলম্বিয়া। ইকুয়েডর ও ভেনেজুয়েলিয়া তাদের শেষ ম্যাচে বড় জয় পেলে ছিটকে যেতে পারে তারা।
‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছিল ভেনেজুয়েলাকে। পরের ম্যাচে পেরুকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। প্রথম দুই ম্যাচ জিতে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সেলেকাওরা।
Leave a Reply