মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

সন্ধ্যার পেঁচা—শিখা গুহ রায় (ভারত)

শিখা গুহ রায়
  • আপলোডের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৯৩ বার

—–শিখা গুহ রায় (ভারত)

দেয়ালের ওপাশে
সুগন্ধ কামিনী গাছ
অন্ধকারেও গন্ধ
ছড়িয়ে দিতে পারে
মনটা ভালো করে দিতে পারে
এক নিমিষেই।

সেখানে সুরভীর উৎসব চলছে
চলে অবিরত,
তবুও নতুন গন্ধের সন্ধানে
আমি আপনি সবাই।

অথচ একদিন এই
সুরভী ছেড়ে চলে যেতে হবে,
ক্লান্ত শরীরে এক নিমিষেই
মিশে যাবে মাটিতে,

তবুও কেন যে বুঝে না
এক সময় সন্ধ্যার পেঁচাও চলে যায়
সবুজ বাগান থেকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories