বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইউরো কাপ ৭ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

আর্ন্তজাতিক ক্রীড়া ডেক্স
  • আপলোডের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৭৯ বার

ইংল্যান্ড তিন ম্যাচে মাত্র দুই গোল করলেও হজম করেনি একটিও। যার ফলে পাওয়া ৭ পয়েন্টের সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই চলতি ইউরো কাপের নকআউট পর্বে খেলতে নামবে ইংলিশরা।আগেই নিশ্চিত ছিল ইংল্যান্ডের নকআউট পর্বের টিকিট। মঙ্গলবার রাতে চেক রিপাবলিককে ১-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে গ্যারেথ সাউথগেটের দল। রহিম স্টারলিংয়ের করা একমাত্র গোলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে তারা।ক্রোয়েশিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে ইউরো কাপে যাত্রা শুরু হয়েছিল ইংল্যান্ডের। সেদিন দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় গোল করেছিলেন স্টারলিং। আজ চেক রিপাবলিকের বিপক্ষে একই ব্যবধানের জয়ে, প্রথমার্ধের ১২ মিনিটে স্কোরশিটে নাম তুললেন এ মিডফিল্ডার।সারা ম্যাচে গোলের সুযোগ খুব বেশি তৈরি করতে পারেনি ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলরক্ষককে একা পেয়েও পোস্টে মারেন স্টারলিং। তবে দশ মিনিট পর তিনিই করেন দলের জয়সূচক গোল। জ্যাক গ্রিলিশের ক্রস ফাঁকায় পেয়ে অনায়াসে দলকে এগিয়ে নেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার।শেষ পর্যন্ত এই এক গোলের সুবাদেই জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। ডি গ্রুপের তিন ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে ইংল্যান্ড। সমান ৪ পয়েন্ট করে ক্রোয়েশিয়া ও চেক রিপাবলিকের। তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় তিন নম্বরে থেকে নকআউটের টিক্ট পেয়েছে চেক রিপাবলিক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories