মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

প্রধানমন্ত্রীর প্রদত্ত ত্রাণসামগ্রী গাবতলীর বিভিন্ন ইউনিয়নে বিতরণ

আল আমিন মন্ডল জেলা প্রতিনিধি, বগুড়া
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৭৯ বার

করোনা ভাইরাসে কর্মহীন ও অসহায় ৩২৫জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার ত্রাণসামগ্রী মঙ্গলবার (২২জুন) বগুড়া গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদে বিতরণ করা হয়েছে।
ত্রাণসামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ডাঃ শাহ আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউন নবী আলমগীর, সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আব্দুল লতিফ লাটিম, ইউপি সদস্য এমদাদুল হক, আপেল মাহমুদ, মানিক মিয়া, ফেরদৌস হোসেন মিঠু, ইউপি সচিব বলবন রহমান, আওয়ামীলীগ নেতা বজলার রহমান টুকু, আমিনুল ইসলাম পিন্টু, জহুরুল ইসলাম, জাহিদুল ইসলাম, মাহফুজার রহমান, দুলু মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম রাজীবসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। রামেশ্বরপুর ইউনিয়নে ৩শত ২৫জন দুঃস্থ-অসহায় মানুষ’কে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। ত্রাণসামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, তৈল, আলু, লবন ও পেয়াঁজ।

এদিকে গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়নে ত্রাণসামগ্রী বিতরণ : একই ভাবে একই দিন করোনা ভাইরাসে কর্মহীন ও অসহায় ৩২০জন পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার ত্রাণসামগ্রী গতকাল মঙ্গলবার (২২জুন ২১) বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া ইউনিয়নের উজগ্রামে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সাইফুল। এ সময় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সুভেন্দ সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আইনুর রহমান, প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়াল, ইউপি সদস্য রায়হান কবির সাধন, আজাহার আলী প্রাং, নুর আলম, তরিকুল ইসলাম পিন্টু, ফারুক আহম্মেদ’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। দক্ষিনপাড়া ইউনিয়নে ৩শত ২০জন দুঃস্থ-অসহায় মানুষ’কে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। ত্রাণসামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, তৈল, আলু, লবন ও পেয়াঁজ।

অপর দিকে নাড়ুয়ামালা ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ত্রানসামগ্রী বিতরণ : বগুড়া গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদে বিতরণ উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল গোফ্ফার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহরিয়ার কবির, নাড়ুয়ামালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য এজাজুল হক এজাজ, ইউপি সদস্য মতিউর রহমান মতি, মুকুল মিয়া, মাজেদা বেগম টুনি, মনোয়ারা বেগম, ইউপি সচিব আনোয়ারুল ইসলাম প্রমূখ। নাড়ুয়ামালা ইউনিয়নে ২শত ৫০জন দুঃস্থ ও অসহায় মানুষকে প্রধানমন্ত্রীর উপহার ত্রানসামগ্রী দেওয়া হয়। ত্রানসামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, তৈল, আলু, লবন ও পেয়াঁজ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories