– জাহাঙ্গীর হোসাইন বাবলু
রাত জাগা ভালো নয়জানে,
সবাই তা জানে।
দুটি মন এক হলে
মানে কি তা প্রানে।
কেহ রাত জাগে শুধু
নিদারুন যন্ত্রনা বিঁষে।
কেউ কাম ক্রোধে জাগে
কেউ জাগে হাপিত্যেশে।
রাত জেগে তাঁরা দেখে
প্রিয়তম পায় তাতে সুখ।
মেঘের ওপারে দেখে
প্রিয়ার চাঁদ মাখা মুখ।
নৈশ সমুদ্র গর্জনে শোনে
কেউ গুমড়ে কাঁদার সুর।
এ বুকে জ্বালায়ে চিতা
প্রিয়তমা আছ কতদুর।
চোর জাগে, ডাকু জাগে
করে জান মালের ক্ষতি।
মানব মানবী জেগে ফেরে
প্রেম উম্মাদ সুখ স্মৃতী।
উর্ধ জগতে উঠে খুঁজে ফেরে
সাধু, ফকির, অলি আল্লাহ।
সাধন ভেদ সাগরে ডুব দিয়ে
মারে ফাতে হয় ফানা ফিল্লাহ।
কেউ জাগে অনলাইনে
শুধু টিপাটিপি সার।
আমি কেন রাত জাগি ?
বলব না, আছে সে উত্তর।
Leave a Reply