বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্দান্ত জয় পেল আর্জেন্টিনা, নিশ্চিত হলো কোয়ার্টার ফাইনাল

অনলাইন ডেক্স
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৮১ বার

জয়ের ধারা শুরু হলো আর্জেন্টিনার। জনপ্রিয় কোপা আমেরিকায় টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে মেসিরা। আগের খেলায় উরুগুয়েকে হারানোর পর এবার একই ব্যবধানে প্যারাগুয়েকেও পরাজিত করেছে তারা। এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।

উরুগুয়ে ম্যাচে জিতলেও একাদশে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। যদিও মাঠের খেলায় তার খুব একটা প্রভাব পড়েনি।ম্যাচের শুরু থেকে আ’ক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া আর্জেন্টিনা চট জলদি এগিয়েও যায়। নবম মিনিটে ডি মারিয়ার অ্যাসিস্টে করা আলেহান্দ্র পাপু গোমেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর খেলার গতি কমিয়ে দিয়ে খেলতে থাকে আর্জেন্টিনা। বাকি সময়ে দুই দলের কেউই গোলের দেখা না পেলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে আর্জেন্টিনা। সেই সাথে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালও। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে চিলি। ২ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে আছে প্যারাগুয়ে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories