বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আত্মঘাতী গোলে কলম্বিয়ার হার

অনলাইন ক্রীড়া ডেক্স
  • আপলোডের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৭৯ বার

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরলেও আত্মঘাতী গোলে পেরুর বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে কলম্বিয়া।কোপা আমেরিকায় স্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকো স্টেডিয়ামে ম্যাচের ১৭তম মিনিটে সার্জিও পেনার গোলে এগিয়ে যায় পেরু। এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণে ধার বাড়ায় কলম্বিয়া। পেনাল্টি থেকে ৫৩তম মিনিটে দলকে সমতায় ফেরান মিগুয়েল বোরহা। তবে ৬৪তম মিনিটে কপাল পুড়ে তাদের। ডিফেন্ডার ইয়েরি মিনার আত্মঘাতী গোলে ফের পিছিয়ে পড়ে কলম্বিয়া। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি তারা।

এই জয়ে ‘এ’ গ্রুপে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এসেছে পেরু। এক ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।গ্রুপের আরেক ম্যাচে ভেনেজুয়েলা বনাম ইকুয়েডরের ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চারে ভেনেজুয়েলা। ২ ম্যাচে এক পয়েন্ট নিয়ে সবার শেষে ইকুয়েডর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories