সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় মঙ্গলবার থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১২৪ বার

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইল সদর ও এলেঙ্গা পৌর এলাকায় মঙ্গলবার থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। রবিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সভাপতি ও জেলা প্রশাসক ড. আতাউল গনি এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে টাঙ্গাইল সদর ও এলেঙ্গা পৌর এলাকায় ২২ থেকে ২৮ জুন সাত দিনের কঠোর বিধিনিষেধ বহাল থাকবে। এইসব এলাকায় কাঁচাবাজার, ওষুধের দোকান ছাড়া হোটেল, মার্কেট সব বন্ধ থাকবে। নিত্য প্রয়োজনীয় পন্য পরিবাহী ট্রাক ছাড়া গণপরিবহন, রিক্সা, ইজিবাইক, সিএনজিসহ সকল যানবাহন বন্ধ থাকবে। এক সপ্তাহ পরে করোনা পরিস্থিতি পর্যালোচনা করে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
করোনা প্রতিরোধ কমিটিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এদিকে গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে করোনা আক্রান্ত হয়ে ২ জন মারা গেছে। ১৫৩ টি নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৩০.৭১ ভাগ। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১০৯ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ৩৯৬ জন। মারা গেছে ৯৮ জন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories