বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

কঠিন সমীকরণে পড়ে গেল স্পেন

আর্ন্তজাতিক ক্রীড়া ডেক্স
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৮২ বার

সুইডেনের পর এবার পোল্যান্ডের বিপক্ষেও ড্র করল স্পেন। ১-১ গোলে পয়েন্ট হারিয়ে লুইস এনরিকের শিষ্যরা অনেকটাই হতাশ। আলভারো মোরাতার গোলে স্পেন এগিয়ে গেলেও রবার্ট লেভান্ডভস্কি পোল্যান্ডকে ম্যাচে ফেরান।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শনিবার ই গ্রুপের ম্যাচে স্তাদিও দে লা কারতুহাতে মুখোমুখি হয় দুদল। তবে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও জয় তুলে নিতে পারেনি টুর্নামেন্টের সর্বোচ্চ ৩ বারের শিরোপাধারীরা।

শুরু থেকেই বলের পজিশন ধরে রাখা স্পেন ২৫তম মিনিটে এগিয়ে যায় মোরাতার গোলে। তবে প্রথমে রেফারি অফসাইডের বাঁশি বাজালেও ভিএআর দেখে গোল নিশ্চিত হয়। জেরার্দ মোরেনোর কাছ থেকে বল পেয়ে জাতীয় দলের হয়ে ২০তম গোল উদযাপন করেন এই তারকা।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া পোল্যান্ড ৫৪তম মিনিটে সফল হয়। আগে সহজ সুযোগ নষ্ট করা দলের সেরা তারকা লেভান্ডভস্কি এবার আর ভুল করেননি। দলকে সমতায় ফিরিয়ে স্বস্তি এনে দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories