শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

চট্টগ্রাম কারাগারে ২ হাজতির মৃত্যু

চট্রগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৭১ বার

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এক ঘণ্টার ব্যবধানে দুই হাজতির মৃত্যু হয়েছে। কারাগারে দুজন অসুস্থ হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃতরা হলেন- চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের চিরিংঘাটা ৮ নম্বর ওয়ার্ডের মৃত কবির আহম্মদের ছেলে মো. রফিক উদ্দিন (৫৪- হাজতি নম্বর (৫৫৬৭/২২)। একই থানার হাছনদন্ডি এলাকার আহমদ কবিরের ছেলে মো. বাবুল মিয়া (৩৪-হাজতি নম্বর-১৯২৮৩/২১)।
সোমবার ভোরে কারাগার থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।।
তিনি বলেন, ভোরে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়েন হাজতি রফিক উদ্দিন। এরপর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সার্ভিস সেন্টারে আনার পর ১২ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ভোরেই রফিক মারা যান বলে জানান দায়িত্বরত চিকিৎসক। তিনি চন্দনাইশ থানার একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দি ছিলেন। 
তিনি বলেন, অন্যদিকে অপর আসামি বাবুল মিয়া নামের এক হাজতিও অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি চন্দনাইশ থানার একটি মাদক মামলায় গ্রেফতার হয়ে গত ১৮ নভেম্বর থেকে কারাবন্দি ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বলেন, হাজতী রফিক ও বাবুল দুইজনই চন্দনাইশ থানার আলাদা দুইটি মামলায় কারাগারে ছিলেন। বাবুল রোজা রাখার জন্য সেহেরি খেয়েছিল। বিছানায় যাওয়ার পর বুকে ব্যথা অনুভব করার কথা জানান। অন্যদিকে রফিক অসুস্থতা অনুভব করায় তাকে কারা হাসপাতালে নেওয়ার পর সেখান থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories