মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

সিলেটে ১১৮ যানবাহন আটক ও মামলা-২০৬

জেলা প্রতিনিধি, সিলেট
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১০০ বার

সিলেটে চলছে ট্রাফিক পক্ষ। সড়কের শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ। এরই ধারাবাহিকতায় মহানগর পুলিশের ট্রাফিক পক্ষের দ্বিতীয় দিনের অভিযানে সর্বমোট ২০৬ টি মামলা ও ১১৮টি যানবাহন আটক করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ নগরীর মধুবন পয়েন্ট, শেখঘাট পয়েন্ট, শিবগঞ্জ পয়েন্ট ও ওভার ব্রিজের নিচে চেকপোস্ট পরিচালনা করে মোট ১৩৫টি মামলা ও ৯২টি গাড়ি আটক করে।

পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান ও চেকপোস্ট পরিচালনা করে আরও ৪৪টি মামলা ও ১২টি যানবাহন আটক করে ট্রাফিক বিভাগের কিউআরটি টিম। এছাড়া বিভিন্ন পয়েন্টে ডিউটিতে নিয়োজিত ট্রাফিক পুলিশ ২৬টি মামলা ও ১৪টি গাড়ি আটক করে।
পৃথক অভিযানে ৯২টি সিএনজিচালিত অটোরিকশা, ৮৭টি মোটরসাইকেল, ১১টি প্রাইভেট কার ও ১৬টি অন্যান্য যানবাহন আটক এবং ১৪টি সিএনজিচালিত অটোরিকশা, ৬৬টি মোটরসাইকেল, ৩টি প্রাইভেট কার, ৩৫টি অন্যান্য যানবাহনসহ মোট ২০৬টি মামলা ও ১১৮টি গাড়ি আটক করা হয়। গত ১৬ জুন থেকে চলছে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক পক্ষ ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, ট্রাফিক পক্ষ উপলক্ষে সড়কে শৃঙ্খলা আনা হবে। দুর্ঘটনা প্রতিরোধের জন্য সারা বছর আমরা সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের জন্য আমরা কঠোর পরিশ্রম করি। ট্রাফিক পক্ষ উপলক্ষে আমাদের এ নিয়মিত কার্যক্রমকে আরও গতিশীল ও জোরদার করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories