বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আমলকির জুস খেলে যা হবে

অনলাইন ডেক্স
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১৫০ বার

আমলকির স্বাস্থ্যগুণ অনেক। এতে প্রচুর ভিটামিন সি, পলিফেনল ও অ্যান্টি অক্সিডেন্টস আছে। এছাড়াও প্রয়োজনীয় খনিজ পদার্থ, ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম এবং ক্যারোটিন আছে। এগুলো আমাদের বিভিন্ন অসুখ কমাতে সাহায্য করে। সকালে নিয়মিত আমলকির জুস খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, হজম ভাল হয়, কোলেস্টেরল ও শ্বাসকষ্টের সমস্যা কমে। ত্বকে বয়স ছাপ কমাতেও আমলকি খুব ভাল। আমলকি জুস, গুড়ো বা কাঁচা যে কোনো ভাবে ইচ্ছে খান।

দৃষ্টিশক্তি বাড়ায়
দৃষ্টিশক্তি বাড়ায় আমলকি, পাশাপাশি মাংসপেশির ক্ষয় রোধ করে। চোখের রেটিনা সুরক্ষিত করে ছানি পড়া প্রতিরোধ করে এটি। পানিতে আমলকি ভিজিয়ে তা দিয়ে চোখ ধুয়ে নিলে উপকার পাবেন।

ওজন কমায়
আমলকি হজমে সাহায্য করে বলে শরীরের ফ্যাট দ্রুত গলে যায়। এর মধ্যে থাকা ফাইবার অনেক সময় পেট ভরা রাখে। ওজন কমাতে চাইলে সকালে খালি পেটে এক গ্লাস আমলকির জুস খান।

ইনফেকশন কমায়
আমলকিতে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। টক্সিন বের করে শরীর ভাল রাখে।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ
যে কোনো ডায়াবেটিসের রোগীর জন্য আমলকির জুস খুব ভাল কাজ করে। হঠাৎ করে সুগার কমে যাওয়া প্রতিরোধ করে। এনার্জি লেভেল ভাল রাখে।

মানসিক স্বাস্থ্যের উপকার
আমলকি রক্ত সঞ্চালনকে সঠিক রাখতে সাহায্য করে। বুদ্ধির বিকাশ, স্মৃতি বৃদ্ধি, অ্যালঝাইমার্স রোধেও এটি উপকারি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories