বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেষ ষোলর পথে বেল-রামসের ওয়েলস

ক্রীড়া অনলাইন
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৯৩ বার

তুরস্কের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ২-০ গোলের জয় তুলে নিয়েছে ওয়েলস। সঙ্গে প্রথম ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টে শেষ ষোলর পথে অনেকটাই এগিয়ে গেছে দলটি। যেন একাই ম্যাচটা খেললেন গ্যারেথ বেল। প্রথমে অ্যাসিস্ট করে দলকে এগিয়ে দেওয়া, পরে পেনাল্টি মিস করে হতাশায় নিমজ্জিত হওয়া আর শেষে গিয়ে দ্বিতীয় অ্যাসিস্টে ব্যবধান বাড়িয়ে দেওয়া- বেলের এমন পারফরম্যান্সে ৪০ বছর পর তুরস্কেকে হারাল ওয়েলস।

ইউরো কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে তুরস্কের মাঠে খেলতে গিয়েছিল ওয়েলস। কোনো মেজর টুর্নামেন্টে (ইউরো বা বিশ্বকাপ) এবারই প্রথম মুখোমুখি হলো এ দুই দল। যেখানে লড়াই হয়েছে সমানে সমান কিন্তু কাজের কাজ গোলটা করেছে শুধু ওয়েলস। যার ফলে ম্যাচ শেষে বিজয়ীর হাসিটাও তাদেরই মুখে। দলের সবচেয়ে বড় তারকা বেলের পেনাল্টি মিসের পর তারই জোড়া অ্যাসিস্টের সুবাদে ২-০ গোলে জিতেছে ওয়েলস। প্রথম গোলটি করেছেন অ্যারন রামজি আর শেষেরটি এসেছে কনর রবার্টসের পা থেকে। এর আগে ১৯৮১ সালে তুরস্কের বিপক্ষে জিতেছিল ওয়েলস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories