টঙ্গীতে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সড়কের পাশে পড়ে থাকা ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহতের পড়নে নীল রংয়ের পাঞ্জাবী ও কলো চেকের লুঙ্গি ছিলো।
পুলিশ জানায়, সকাল সাড়ে ৭ টার দিকে টঙ্গী-কালিগঞ্জ সড়কের স্টেশনরোড় নান্না বিরিয়ানী হাউজের সামনে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী কেউ ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারন বলা যাবে।
Leave a Reply