মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

চট্টগ্রাম পৌঁছেছে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৮৪ বার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে যুক্তরাজ্যের নৌবাহিনীর রাজকীয় যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’।আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছানোর পর চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার এস এম মঈন উদ্দীন যুক্তরাজ্যের জাহাজের অধিনায়ককে স্বাগত জানান।

এর আগে বাংলাদেশ নৌবাহিনীর একটি বাদকদল বাদ্য পরিবেশন করে জাহাজটিকে অভিবাদন জানায়। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের ডিফেন্স অ্যাডভাইজারসহ বাংলাদেশের নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।যুক্তরাজ্যের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচএমএস কেন্টে ৩২ জন কর্মকর্তা, ১৮৭ জন নাবিক, তিনজন বেসামরিক কর্মকর্তা রয়েছেন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুক্তরাজ্যের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচএমএস কেন্ট বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories