পাকিস্তানে একই পরিবাের মেয়ে-জামাইসহ ৭ জনকে পুড়িয়ে হত্যা

বিয়ে নিয়ে ক্ষোভের জেরে দুই মেয়ে, এক জামাই ও চার নাতিকে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়। নিহত ওই দুই মেয়ের একজন তার বাবার অর্থাৎ অভিযুক্ত ব্যক্তির মতের বাইরে গিয়ে বিয়ে করেছিলেন।মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। ঘটনার পর থেকে অভিযুক্ত ওই ব্যক্তি […]
ভারতের কেরালায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে-২৬

ভারতের কেরালা রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জন। তাদের মধ্যে অন্তত ছয়টি শিশু রয়েছে। এখনো অনেক মানুষ নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে কেরালায় বন্যার পাশাপশি ভয়াবহ ভূমিধস দেখা দিয়েছে। এতে ভেসে গেছে বহু ঘরবাড়ি। পানিবন্দি হয়ে হয়ে পড়েছেন রাজ্যের কোট্টায়াম শহরের অসংখ্য মানুষ। সামাজিক […]
ভারতে ৬ বাংলাদেশি গ্রেফতার

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চুঁচুড়ার এক ফ্ল্যাট থেকে ছয় জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো নথি উদ্ধার করা হয়। খবর দ্য ওয়াল। খবরে বলা হয়েছে, গত শুক্রবার রাতে হুগলির চুঁচুড়ার ব্যান্ডেল গ্রিন পার্কের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় চুঁচুড়া থানার পুলিশ। সেখান […]
এডেন সাগরে ইরানের একটি তেল ট্যাংকার

জলদস্যুদের কবলে পড়ে। এ সময় জলদস্যুদের সঙ্গে ইরানের নৌসেনাদের তুমুল সংঘর্ষ হয়।শনিবার ভোরে জলদস্যুরা ভারী অস্ত্রে সজ্জিত পাঁচটি স্পিডবোটে করে তেল ট্যাংকারটিতে এই হামলা চালায়। কিন্তু ইরানি নৌবাহিনীর আল-বোর্জ ডেস্ট্রয়ারের সঙ্গে তুমুল সংঘর্ষের পর তারা পালিয়ে যেতে বাধ্য হয়। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এই তথ্য জানিয়েছেন।তিনি বলেন, আল-বোর্জ ডেস্ট্রয়ারটি যখন ইরানের দু’টি […]
নরওয়েতে তীর-ধনুক হামলায় নিহত-৫

ইউরোপের দেশ নরওয়েতে তীর-ধনুক হামলায় ৫ জন নিহত ও দুজন আহত হয়েছেন। বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে নরওয়ের কংসবার্গ শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে ড্রামেন শহরের পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। হামলার পর ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি দেখা গেছে। সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে […]
চট্টগ্রাম পৌঁছেছে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে যুক্তরাজ্যের নৌবাহিনীর রাজকীয় যুদ্ধজাহাজ ‘এইচএমএস কেন্ট’।আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরের জেটিতে এসে পৌঁছানোর পর চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার এস এম মঈন উদ্দীন যুক্তরাজ্যের জাহাজের অধিনায়ককে স্বাগত জানান। এর আগে বাংলাদেশ নৌবাহিনীর একটি বাদকদল বাদ্য পরিবেশন করে জাহাজটিকে অভিবাদন জানায়। […]
সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত-৪

সিরিয়ার মধ্যাঞ্চলে বুধবার ইসরায়েলি বিমান হামলায় একজন সিরীয় সৈন্য ও ইরানপন্থি তিন যোদ্ধা নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা এ খবর জানায়। এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার আগে সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল হোমস প্রদেশের পালমিরা শহরের কাছে এ হামলায় একজন সৈন্য নিহত ও আরও তিনজন আহত হয়েছে। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস […]
বাংলাদেশ সীমান্তে আরও ক্ষমতা পেয়েছে বিএসএফ

বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তবর্তী এলাকার তিনটি রাজ্যে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) অতিরিক্ত ক্ষমতা দিয়েছে ভারত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন নিজেদের সীমানার ৫০ কিলোমিটার পর্যন্ত গ্রেফতার, তল্লাশি এবং জব্দ করার ক্ষমতা পাবেন বিএসএফ কর্মকর্তারা। দিল্লি বলছে, সীমান্তে এলাকাজুড়ে ড্রোনে করে অস্ত্র টানার ঘটনা বেড়ে যাওয়ায় বিএসএফের আওতাধীন এলাকা বাড়ানো হয়েছে।তবে দিল্লির এ সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে রাজ্যগুলোর স্বায়ত্তশাসন নিয়ে […]
মিয়ানমারে পৃথক সংঘর্ষে ৯০ সেনা নিহত

মিয়ানমারে বেসামরিক প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে পৃথক সংঘর্ষে গত ১০ দিনে অন্তত ৯০ জান্তা সেনা নিহত হয়েছেন। দেশটির স্যাগাইন, মাগে অঞ্চল এবং কায়াহ প্রদেশে এসব সংঘর্ষ হয়। বুধবার (১৩ অক্টোবর) ভারতীয় বার্তাসংস্থা এএনআই ও রেডিও ফ্রি এশিয়া এবং সোমবার (১১ অক্টোবর) মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতিতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বুধবার মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী প্রতিরোধ যোদ্ধাদের গ্রুপ […]
উত্তর কোরিয়ার সেনাদের শক্তি প্রদর্শন

উত্তর কোরিয়া অতীতে অনেক দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে এবং এখন দেশটির নেতা কিম জং উন সামনে মারাত্মক খাদ্য সংকট হতে পারে বলে সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন। এমন সংকটময় পরিস্থিতিতেই নিজেদের শক্তি প্রদর্শন করেছে উত্তর কোরিয়ার সেনারা। বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ওই ভিডিওতে উত্তর কোরিয়ার সেনাদের খালি হাতেই শক্তি […]