এবারে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

সাবমেরিন থেকে সফলভাবে একটি নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। এর আগে গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছিলেন, উত্তর কোরিয়া সিনপো বন্দর থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, দেশটির উৎক্ষেপিত নতুন ক্ষেপণাস্ত্রে ‘অনেক উন্নত […]

উত্তরাখন্ডে বন্যায় ১৬ জনের মৃত্যু

কেরালার পর প্রবল বৃষ্টি এবং বন্যায় বিধ্বস্ত ভারতের উত্তরাখন্ড রাজ্য। মঙ্গলবার পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা ছিল ১৬। নিখোঁজ বহু। রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র নৈনিতাল থেকে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।টানা তিন দিন প্রবল বৃষ্টি হয়ে চলেছে গোটা উত্তরাখণ্ড জুড়ে। বহু এলাকায় বাড়ির মধ্যে ঢুকে পড়েছে পানি। এতে বহু মানুষ আশ্রয় নিয়েছেন গাছে। ঘরছাড়া মানুষদের […]

যুক্তরাজ্যে করোনার সংক্রমণ ফের বাড়ছে

যুক্তরাজ্যে করোনার সংক্রমণ বাড়তে থাকায় আবারও বিধিনিষেধ আরোপের চাপ বাড়ছে। সোমবার দেশটিতে এক দিনেই ৪৯ হাজারের বেশি মানুষ করোনায় শনাক্ত। একই দিন মারা গেছেন প্রায় ২২৩ জন, যা গত মার্চের পর এটিই সর্বোচ্চ। এ অবস্থায় সংক্রমণের লাগাম টানতে সরকারকে ফের বিধিনিষেধ আরোপের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।গত সপ্তাহে যুক্তরাজ্যের পরিসংখ্যান অফিসের তথ্যমতে, ইংল্যান্ডের ৬০ জনের মধ্যে একজন […]

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতিসঙ্ঘের

জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার স্বাধীন তদন্তেরও আহ্বান জানিয়েছেন তিনি। তিনি তার টুইটে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানান। সম্প্রতি ওই হামলার পর বিদেশী কূটনীতিকদের মধ্যে তিনি প্রথম প্রতিক্রিয়া জানালেন। মিয়া সেপ্পো লিখেছেন, বাংলাদেশে হিন্দুদের ওপর […]

মিয়ানমারে সাড়ে ৫ হাজার বন্দিকে মুক্তির ঘোষণা জান্তাপ্রধানের

মিয়ানমারে প্রায় ৫ হাজার ৬৩৬ জন বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির জান্তাপ্রধান মিন অং হ্লাইং।সোমবার (১৮ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী যখন ক্ষমতা দখল করে নেয়, তার প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসব বিক্ষোভ থেকে গ্রেফতার করে হাজার হাজার […]

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া ফের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। মঙ্গলবার (১৯ অক্টোবর) জাপান উপকূলের পানিতে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। খবর বিবিসির।বিবিসি বলছে, দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানরা সিউলে উত্তর কোরিয়া ইস্যুতে আলোচনা করেছেন এমন রিপোর্টের মধ্যেই পিয়ংইয়ং এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। এ ছাড়া সিউলে এখন অস্ত্র প্রদর্শনীর […]

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৪৩

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় সোকোতো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। সোকোতো প্রদেশের গভর্নরের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।সোকোতো প্রদেশের গভর্নর আমিনু ওয়াজিরি তামবুয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, গত রবিবার স্থানীয় গরন্য এলাকার একটি সাপ্তাহিক বাজারে হামলা করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরদিন সোমবার সকাল পর্যন্ত বন্দুকধারীদের এ হামলা অব্যাহত ছিল। এতেই এ প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা […]

যে কারণে ক্ষমা চাইলেন জাস্টিন ট্রুডো

দুই দফায় চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানানোর পরেও ৩০ সেপ্টেম্বর ব্রিটিশ কলাম্বিয়ার কামলুপস আদিবাসীদের সঙ্গে সাক্ষাৎ করতে যাননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ ঘটনায় তাদের কাছে ক্ষমা চাইতে গতকাল সোমবার এলাকাটিতে ভ্রমণ করেছেন ট্রুডো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জাস্টিন ট্রুডো সেখানে গিয়ে আদিবাসী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর পর তাদের কাছে ওই ঘটনার জন্য ক্ষমা […]

প্রাণভয়ে কাশ্মীর ছেড়ে পালাচ্ছে বিহার বা ইউপির অভিবাসী শ্রমিকরা

রবিবার বিকেলে বৃষ্টিভেজা শ্রীনগর শেখ-উল-আলম এয়ারপোর্ট। টার্মিনাল বিল্ডিংয়ের গা-ঘেঁষে ইন্ডিগো এয়ারলাইন্সের টিকিট অফিসের সামনে ভিড় করে দাঁড়িয়ে ছিলেন একদল গরিবগুর্বো মানুষ।পরনে মলিন পোশাক, চোখেমুখে স্পষ্ট ভয়ের আভাস। এবং চেহারা দেখলেই পরিষ্কার বোঝা যায়, স্থানীয় কাশ্মীরিদের সঙ্গে দূরতম সম্পর্কও নেই তাদের, এরা এসেছেন সুদূর বিহার, উত্তরপ্রদেশ বা ঝাড়খন্ড থেকে। কৌতূহলী হয়ে এগিয়ে গিয়ে যেটা বুঝতে পারলাম […]

ভারতের কেরালায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৫ জনে। কয়েকদিন ধরে টানা বৃষ্টির পর সৃষ্ট দুর্যোগময় পরিস্থিতিতে রাজ্যটিতে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। রাজ্যটিতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানির মধ্যেই বিদ্যমান পরিস্থিতিতে নিখোঁজদের উদ্ধারে কেরালায় ভারতীয় […]